শেষ হলো জি বাংলার সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘সারেগামাপা’র এ বছরের পথচলা। গত রোববার সন্ধ্যায় প্রচারিত হলো প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। ২১ প্রতিযোগীর মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৬জন প্রতিযোগী। তাঁদের মধ্যে যৌথভাবে সেরার মুকুট জয় করলেন পদ্মপলাশ হালদার ও অস্মিতা কর। দ্বিতীয় স্থানে অ্যালবার্ট কাবো, সোনিয়া আছেন তৃতীয় অবস্থানে।
সারেগামাপার এবারের আসরে বিচারকের আসনে ছিলেন শান্তনু মৈত্র, রিচা শর্মা ও শ্রীকান্ত আচার্য। গুরুর আসনে ছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী। এ ছাড়া বিচারক হিসেবে বিভিন্ন পর্বে ইমন চক্রবর্তী, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, রথিজিৎ ভট্টাচার্য ও জোজোকে দেখা গেছে। সঞ্চালনার দায়িত্বে ছিলেন আবির চট্টোপাধ্যায়। গ্র্যান্ড ফিনালের দিন বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন কুমার শানু ও সনু নিগম।
দক্ষিণ ২৪ পরগনার ছেলে পদ্মপলাশ হালদার ও রাজহাটের মেয়ে অস্মিতা করকে সেরা বলে রায় দেন বিচারকেরা। প্রতিযোগিতার প্রথম থেকেই কীর্তন গেয়ে দর্শক ও বিচারকদের মন জয় করেছেন পদ্মপলাশ। প্রায় প্রতিটি পর্বেই সেরা পারফরমার হয়েছিলেন তিনি। তবে পদ্মপলাশ চ্যাম্পিয়ন হওয়ায় খানিকটা বিতর্কও উঠেছে।
প্রতি সিজনের মতো এবারও উঠছে পক্ষপাতিত্বের অভিযোগ। দর্শকদের অনেকে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন, অজয় চক্রবর্তীর ছাত্র হওয়ায় পদ্মপলাশকে চ্যাম্পিয়ন বানানো হয়েছে। প্রথম থেকেই পক্ষপাতিত্ব করা হয়েছে তাঁর সঙ্গে। কঠিন কোনো গান গাওয়ার চ্যালেঞ্জ দেওয়া হয়নি। বাজে গাইলেও কম নম্বর দিয়ে কখনো ডেঞ্জার জোনে পাঠানো হয়নি। দর্শকদের বেশির ভাগের সমর্থন ছিল অ্যালবার্ট কাবোর দিকে, ভিউয়ারস চয়েস পুরস্কারটি তাই তিনিই পেয়েছেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
২ ঘণ্টা আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫