ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলায় মইরাং শহরে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মাইরেমবাম কোইরেঙের বাড়িতে রকেট হামলা চালিয়েছে কুকি বিদ্রোহী। গত শুক্রবারের এই হামলায় ওই বাড়িতে থাকা একজন নিহত ও এক মেয়েশিশুসহ পাঁচজন আহত হয়েছেন। এ ছাড়া গতকাল শনিবার জিরিবাম জেলায় বন্দুকযুদ্ধে সশস্ত্র চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। হামলার আশঙ্কা থাকায় গতকাল থেকে রাজ্যের সরকারি, বেসরকারি, কেন্দ্রীয় সরকারি—সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।
মণিপুরে দেড় বছরের বেশি সময় ধরে জাতিগত সংঘাত চলছে। এই সংঘাতে এখন পর্যন্ত অন্তত ২৫০ জনের মৃত্যু হয়েছে। সম্প্রতি এই সংঘাত আবারও বাড়তে শুরু করেছে। পাঁচ দিন ধরে সেখানে রকেট ও ড্রোন হামলা চালাচ্ছে বিদ্রোহীরা। শুক্রবার সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা চালানো হয়। এ ছাড়া একই দিন চুরাচাদপুর জেলায় রকেট হামলা হয়েছে। তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আর বৃহস্পতিবার রাতে আরেক এলাকায় ড্রোন হামলা চালিয়েছে বিদ্রোহীরা।
ভারতের এনডিটিভির খবরে বলা হয়েছে, বিষ্ণুপুরে যেখানে কুকি বিদ্রোহীরা হামলা চালিয়েছে, সেখান থেকে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির (আইএনএ) জাদুঘর থেকে মাত্র ১০০ মিটার দূরে। রাজ্যের রাজধানী ইম্ফল থেকে এ এলাকা ৩৫ কিলোমিটার দূরে। বিষ্ণুপুরে রকেট হামলার পর পাহাড় থেকে বিদ্রোহীরা গুলি চালিয়েছে। এর জবাবে পাল্টা গুলি চালায় পুলিশ।
এদিকে আইএনএর এই জাদুঘরের ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। এই জাদুঘরটি মূলত ভারতের স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করে করা হয়েছে। ১৯৪৪ সালে সেখানে প্রথম আইএনএর পতাকা উড়িয়েছিল। আর যার বাড়িতে হামলা হয়েছে সেই সাবেক মুখ্যমন্ত্রী মাইরেমবাম ছিলেন ভারতে স্বাধীনতাকামী যোদ্ধা এবং আইএনএর সদস্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনি জেল খেটেছেন এবং মুক্তি পেয়ে মণিপুরের মুখ্যমন্ত্রী হন। সূত্র বলছে, ধারণা করা হচ্ছে, আইএনএর জাদুঘর ছিল হামলার লক্ষ্যবস্তু। এলাকাবাসী জানিয়েছে, রকেট এসেছে পাহাড় থেকে।
এদিকে জিরিবাম জেলায় গতকাল বন্দুকযুদ্ধে চারজন বিদ্রোহী নিহত হয়েছেন। এ সময় এক বেসামরিক মানুষ মারা যান। জেলা প্রশাসন জানিয়েছে, নিরস্ত্র যিনি মারা গেছেন, তিনি ঘরের ভেতরে ছিলেন। পরিস্থিতি বিবেচনায় নিয়ে রকেট ও ড্রোন হামলার আশঙ্কায় মণিপুর সরকার সেখানকার সব স্কুল বন্ধ করে দিয়েছে। তবে জিরিবামের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছে, ‘গ্রামের ভেতরে প্রবেশ করে একজন হত্যা করে বিদ্রোহীরা। জাতিগত সহিংসতার জেরে ওই ব্যক্তিকে হত্যা করা হয়। এরপর গোলাগুলি শুরু হয়। সশস্ত্র যারা মারা গেছেন, তারা মেইতেই ও কুকি গ্রুপের।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫