ভারতীয় বাংলা সিরিয়ালপ্রেমীদের কাছে পরিচিত এবং প্রিয় একটি ধারাবাহিক ছিল ‘জলনূপুর’। লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা চিত্রনাট্যে সিরিয়ালটি পরিচালনা করেছেন শৈবাল বন্দ্যোপাধ্যায়। স্টার জলসার এ ধারাবাহিকের বেশ কিছু চরিত্র জনপ্রিয় হয়েছিল, মন কেড়েছিল দর্শকের। এর মধ্যে অন্যতম অপরাজিতা আঢ্যের ‘পারি’ চরিত্রটি। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রচারিত হওয়া জলনূপুর সিরিয়ালে পারি চরিত্রে অপরাজিতার অভিনয়ে মুগ্ধ হয়েছিল দর্শক। সিরিয়ালের প্রচার শেষ হওয়ার আট বছর পরও মানুষের স্মৃতির মণিকোঠায় রয়ে গেছে জলনূপুর, রয়ে গেছে পারি।
নতুন খবর হলো, লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায় এবার তৈরি করছেন হিন্দি সিরিয়াল। কেমন হবে সিরিয়ালটি? জানা গেছে, ধারাবাহিকের গল্প লেখা হচ্ছে জলনূপুরের আদলে। চরিত্রগুলোও প্রায় কাছাকাছি। তাই স্বাভাবিকভাবেই থাকছে পারির মতো একটি চরিত্র। আর সেই চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব গেছে অপরাজিতা আঢ্যর কাছে। অপরাজিতাও নিরাশ করেননি নির্মাতাদের। তিনি বলেন, ‘হিন্দি সিরিয়ালে আমার বাড়তি কোনো আগ্রহ নেই। বেশ কিছু প্রস্তাবও ফিরিয়েছি। তবে লীনা ও শৈবাল জুটির কাজটি করতে আগ্রহী। তাদের তরফ থেকে আমার কাছে যেভাবে সময় চাওয়া হয়েছে, সেটি দিতে পারব বলে মনে হয়।’
ইতিমধ্যে প্রাথমিক কথাবার্তা শেষ হয়েছে। এখন বাকি চুক্তিপত্রে স্বাক্ষর। নতুন এ সিরিয়ালে বেশ কিছু বাঙালি চরিত্র থাকার কারণে অপরাজিতা ছাড়াও অভিনয়ের প্রস্তাব গেছে অনসূয়া মজুমদার, বিশ্বনাথ বসুর কাছে। তবে সিরিয়ালের নায়ক-নায়িকার চরিত্রে কারা থাকছেন, তা এখনো জানানো হয়নি।
শিগগির কলকাতায় সিরিয়ালটির শুটিং শুরু হবে বলে জানা গেছে। কলকাতায় দুদিন শুটিং শেষে ইউনিট চলে যাবে কাশ্মীরে। বাকি অংশের শুটিং হবে সেখানেই।
সম্প্রতি ‘চিনি টু’ আর ‘বগলামামা যুগ যুগ জিয়ো’ সিনেমা দুটির কাজ শেষ করেছেন অপরাজিতা আঢ্য।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫