স্টার জলসার ‘আয় তবে সহচরী’ সিরিয়ালে অভিনয় করে আলোচনায় এসেছিলেন অরুণিমা হালদার। তাঁর সাবলীল অভিনয়, প্রতিবাদী চরিত্র নজর কেড়েছিল দর্শকদের। এরপর রঞ্জন ঘোষের ‘মহিষাসুরমর্দ্দিনী’ সিনেমায় অভিনয় করেছেন অরুণিমা। তাঁকে কেন্দ্রে রেখে এবার জি বাংলা নিয়ে আসছে নতুন এক সিরিয়াল। নাম ‘মন দিতে চাই’। সম্প্রতি প্রকাশ পাওয়া প্রোমো দেখে ধারণা করা হচ্ছে, ‘আয় তবে সহচরী’র মতো নতুন কাজেও প্রতিবাদী চরিত্রে চমকে দেবেন অরুণিমা।
আগের গল্পে অরুণিমা ছিলেন কলেজছাত্রী। বয়সে বড় সহপাঠী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের দিকে যে সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তবে এবার অরুণিমা ফ্যাশন ডিজাইনার। ‘মন দিতে চাই’ সিরিয়ালে তাঁর নায়ক হয়েছেন ঋত্বিক মুখোপাধ্যায়।
কেমন হবে এ ধারাবাহিকের গল্প? জানা গেছে, চার বোনের গল্প ঘিরে আবর্তিত হবে ‘মন দিতে চাই’-এর কাহিনি। সিরিয়ালে মেজ বোনের চরিত্রে থাকছেন অরুণিমা। এই সিরিয়ালে তাঁর চরিত্রটি চুপচাপ, শান্ত। তবে অন্যায় দেখলে ‘আয় তবে সহচরী’র বরফির মতোই প্রতিবাদী সে। মেয়েদের অপমান কোনোভাবেই মেনে নিতে পারে না।
অন্যদিকে ঋত্বিকের চরিত্রের নাম সোমরাজ। বড় কোম্পানির মালিক। সে মনে করে, তার সাফল্যের পেছনে কোনো নারীর হাত নেই। সব কৃতিত্ব নিজের। তবে সোমরাজের বলা এ কথাগুলো ভালো লাগেনি অরুণিমার। তাই তার কোম্পানি থেকে পাওয়া বড় অর্ডার ফিরিয়ে দিয়ে আসে।
ঋত্বিক-অরুণিমা জুটির সিরিয়াল ‘মন দিতে চাই’ প্রচারিত হবে আগামী ২ জানুয়ারি থেকে। জি বাংলার পর্দায় প্রতি সোম থেকে শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টায় দেখা যাবে ধারাবাহিকটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫