অবশেষে পূর্ণাঙ্গরূপে প্রকাশ পেল সজলের ‘ভুল করো না’ শিরোনামের গানটি। গত এপ্রিলে গানবাংলা ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত কুইজ ক্যাম্পেইনের মধ্য দিয়ে প্রকাশিত হয় এ গানের লিরিক্যাল ভিডিও। এতে শ্রোতাদের উদ্দেশে ছুড়ে দেওয়া হয় প্রশ্ন, এটি কার গান, কোন লেবেল থেকে আসছে, এর সুরকার-গীতিকার, সংগীত পরিচালকই-বা কে?
গতকাল টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হয় ভুল করোনা গানের মিউজিক ভিডিও। তাতে জানা গেল গানটির কথা ও সুর কৌশিক হোসেন তাপসের। সংগীতায়োজনও করেছেন তাপস।
গানটি প্রসঙ্গে সজল বলেন, ‘নতুন গান প্রকাশ আনন্দের, কিন্তু যদি গানটি হয় আমার গুরু তাপস ভাইয়ের, তাহলে তো কথাই নেই। অনেক প্ল্যাটফর্মে অনেক গান করেছি আমি, কিন্তু আমার দৃষ্টিতে এটা আমার জীবনের সেরা গান।’
গানটিকে ঘিরে কুইজ ক্যাম্পেইনে সাড়া দিয়েছিলেন ১০ হাজারের বেশি মানুষ। সঠিক উত্তর দিতে পেরেছিলেন সাত শতাধিক। তাঁদের মধ্য থেকে বাছাই করে শিগগিরই একজন সঠিক উত্তরদাতাকে দেওয়া হবে এক লাখ টাকা পুরস্কার।
এদিকে, ব্যক্তিগত বিষয় নিয়ে চর্চায় থাকা নোবেল নিয়মিত প্রকাশ করছেন নতুন গান। এবারের গানের শিরোনাম ‘কবর’। স্যাড-মেলোডি ঘরানার গানটি রচনা করেছেন জান্নাতারা ফেরদৌস মিলা। সুর ও সংগীত করেছেন সালমান জাইম। ইতিমধ্যে গানটির ভিডিওর শুটিং এবং পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হয়েছে। গানের মিউজিক ভিডিওর শুটিং হয়েছে শ্রীমঙ্গলে। অভিনয় করেছেন এ জেড এম জাহাঙ্গীর কবির ও শাকিলা পারভীন। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রেজা মাহমুদ।
নোবেল বলেন, ‘কবর গানটি আমার গানের ক্যারিয়ারে একটি অন্যতম সেরা মৌলিক গান হতে চলেছে। আমি নিজেও এ গানের প্রেমে পড়েছি। আশা করি আমার শ্রোতারাও এই গানের প্রেমে পড়বে।’ শিগগিরই আরএসএল মিডিয়া প্রোডাকশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পাবে কবর গানটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২৫ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫