ময়মনসিংহে সাইবার অপরাধের বিরুদ্ধে ‘শিল্প’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে জেলা শিল্পকলা একাডেমি। গত শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি হলে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জহিরুল ইসলাম ধ্রুবর উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য মো. ইমদাদুল হক সেলিম, কণ্ঠশিল্পী সান্তা রানী পাল ও মিজান বাউলা, আবৃত্তিকার আরিফ হাসান, নৃত্য শিল্পী সাজেদুল হাসান সাজু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইমদাদুল হক সেলিম বলেন, দেশের উন্নয়নের স্বার্থে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন অনলাইনে অপরাধের সঙ্গে না জড়ায়। অনলাইন যেন সবাই ভালো কাজে ব্যবহার করে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫