অভিনয়ের পাশাপাশি অনেক শিল্পীই নাটকের চিত্রনাট্য লেখেন, কেউ আবার নাটকের জন্য গল্প রচনা করেন। তেমনি এক অভিনেতা ফারহান আহমেদ জোভান। সম্প্রতি জোভানের গল্প ও চিত্রনাট্যে নির্মিত হলো নতুন এক নাটক। ‘বৃষ্টিতে দেখা’ নামের নাটকটি পরিচালনা করেছেন মীর আরমান হোসেন। লেখার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন জোভান। তাঁর সঙ্গে আছেন তানজিম সাইয়ারা তটিনী।
গল্পে দেখা যাবে পড়ালেখা শেষ করে চাকরি করছে জোভান। বয়সটা ৩০ পেরুলেও এখনো মনের মানুষের দেখা পায়নি সে। হঠাৎ একদিন পথে দেখা হয় তটিনীর সঙ্গে। প্রথম দেখাতেই তাকে ভালো লেগে যায় জোভানের। সম্পর্ক গড়ায় প্রেমে। কিন্তু সুন্দর ভবিষ্যৎ আর ক্যারিয়ারের আশায় যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়ে নিজেদের মধ্যে মনমালিন্য তৈরি হয়। গল্প গড়ায় চরম নাটকীয়তায়। আগামীকাল কেএস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে বেলা ৩টায় মুক্তি পাবে রোমান্টিক ঘরানার নাটকটি।
নাটকটি নিয়ে জোভান বলেন, ‘একজন সাধারণ মানুষের ভালোবাসার গল্প নিয়েই বৃষ্টিতে দেখা নাটকটি তৈরি হয়েছে। আমি যেভাবে চিন্তা করেছিলাম পরিচালক সেভাবেই ফুটিয়ে তুলেছেন। তটিনী খুব ভালো করেছে। আশা করি দর্শকের মন জয় করতে পারব।’
আরও কয়েকটি নাটকে একসঙ্গে কাজ করেছেন জোভান ও তটিনী। আজ একান্ন মিডয়ার ইউটিউব চ্যনােলে মুক্তি পাচ্ছে এ জুটির ‘সুঁই’। বানিয়েছেন সাগর জাহান। মুক্তির অপেক্ষায় আছে মাসরিকুল আলমের ‘একটাই তুমি’, জাকারিয়া সৌখিনের ‘হৃদয়জুড়ে’, মাহমুদ মাহিনের ‘মন পিঞ্জিরা’, এম এন ইউ রাজুর ‘রেশমী চুড়ি’ ও রিফাত আদনান পাপনের ‘এক জীবন’।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫