বিজয়ের মাস ডিসেম্বরে মুক্তি পাবে ‘সুবর্ণভূমি’। সিনেমাটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন জাহিদ হোসেন। মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন সজল ও জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা। সজল অভিনয় করেছেন মুক্তিযোদ্ধা কুদরত চরিত্রে, যিনি মূলত একজন লেখক। ‘সুবর্ণভূমি’ নামের একটি উপন্যাস লিখেছেন মুক্তিযুদ্ধের সময়ের ঘটনা নিয়ে। অন্যদিকে নূরী চরিত্রে অভিনয় করেছেন স্নিগ্ধা। প্রথমবারের মতো এমন গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করে ভীষণ উচ্ছ্বসিত স্নিগ্ধা। পরিচালক জাহিদ জানান, সিনেমার সব কাজ শেষের দিকে। শিগগিরই সেনসর ছাড়পত্রের জন্য জমা দেওয়া হবে। আগামী ডিসেম্বর মাসেই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা তাঁদের।
সজল বলেন, ‘৯ মাসের যুদ্ধে অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। তাই কোনো কাজের মাধ্যমে যদি আমাদের মহান মুক্তিযুদ্ধকে, মুক্তিযোদ্ধাদের সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা জানানো যায়, তাহলে সেই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না।’ স্নিগ্ধা বলেন, ‘সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছি। এটা আমার জন্য বড় পাওয়া। সজল ভাই গুণী শিল্পী। প্রতিমুহূর্তে সহযোগিতা করায় তাঁর প্রতিও আমি কৃতজ্ঞ।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২৫ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫