Ajker Patrika

কোরআনে পর্দা ও শালীনতার কথা

মুফতি খালিদ কাসেমি
কোরআনে পর্দা ও শালীনতার কথা

একজন মানুষের কাছে তার সম্ভ্রম ও সম্মান পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস। তা নিরাপদ রাখার জন্য মহান আল্লাহ নারী-পুরুষ উভয়ের জন্য পর্দার বিধান ফরজ করেছেন।  

কোরআন ও হাদিসে পর্দার বিধান বিশদভাবে বর্ণিত হয়েছে। মহান আল্লাহ এরশাদ করেন, ‘মুমিনদের বলো, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে।’ (সুরা নুর: ৩০)

এ আয়াতে আল্লাহ তাআলা পুরুষদের দৃষ্টি অবনত রাখার আদেশ দিয়েছেন। পরের আয়াতে এরশাদ হচ্ছে, ‘আর মুমিন নারীদের বলুন, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে ও তাদের লজ্জাস্থানের হেফাজত করে; তারা যেন যা সাধারণত প্রকাশ থাকে, তা ব্যতীত তাদের সৌন্দর্য প্রদর্শন না করে।’ (সুরা নুর: ৩১) এ আয়াতে আল্লাহ তাআলা নারী ও পুরুষকে দৃষ্টি অবনত রাখার আদেশ দিয়েছেন।

আরেক আয়াতে এরশাদ হচ্ছে, ‘আর তোমরা নিজ ঘরে অবস্থান করবে এবং প্রাচীন যুগের মতো সাজসজ্জা দেখিয়ে বেড়াবে না।’ (সুরা আহজাব: ৩৩)  এই আয়াতে নারীদের ব্যাপারে বলা হয়েছে, একান্ত প্রয়োজনে বের হতে হলে নিজেকে যেন পর্দায় আবৃত করে নেয়। এরশাদ হচ্ছে, ‘হে নবী, আপনি আপনার স্ত্রীদের ও কন্যাদের এবং মুমিন নারীদের বলুন, তারা যেন তাদের চাদর নিজেদের ওপর টেনে দেয়। এতে তাদের চেনা সহজতর হবে, ফলে তাদের উত্ত্যক্ত করা হবে না।’ (সুরা আহজাব: ৫৯) 

লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত

প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস

২০২৬ সালের ঈদুল আজহা কবে, যা জানা গেল

কিশোরগঞ্জে যুবদল নেতার হাত ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

‘ওকে লাথি মেরে বের করে দিন’—নেতানিয়াহুর ছেলেকে যুদ্ধে পাঠাতে বললেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত