বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ। ২০ নভেম্বর থেকে মাঠে গড়াবে এবারের আসর। ২০২২ কাতার বিশ্বকাপ সামনে রেখে ইতিমধ্যে বিশ্বব্যাপী ফুটবল উন্মাদনা শুরু হয়ে গেছে। বরাবরের মতো এবারও থাকছে জমকালো আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ কী চমক থাকবে তা নিয়েও জল্পনা-কল্পনার অন্ত নেই!
বিশ্বকাপের উদ্বোধনীতে কোন তারকারা পারফর্ম করবেন সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও শোনা যাচ্ছে দীর্ঘ ১২ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরছেন পপশিল্পী শাকিরা। এর আগে জার্মানি বিশ্বকাপমঞ্চে ‘হিপস ডোন্ট লাই’, ২০১০ সালে ‘ওয়াকা ওয়াকা’ দিয়ে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ও ‘লা লা লা’ দিয়ে ব্রাজিল বিশ্বকাপ রাঙিয়েছিলেন তিনি।

কেবল শাকিরাই নন, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আরও পারফর্ম করবেন এই সময়ের অন্যতম আলোচিত কোরিয়ান ব্যান্ড বিটিএসের সর্বকনিষ্ঠ সদস্য জাংকুক। বিটিএসের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তায় জানানো হয়েছে, ‘জাংকুক ‘‘ফিফা বিশ্বকাপ কাতার ২০২২’’-এর সাউন্ডট্র্যাকের অংশ হতে যাচ্ছে এবং বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছে। আমাদের সঙ্গেই থাকুন!’

এখানেই শেষ নয়, এবারের ফুটবল বিশ্বকাপমঞ্চে দেখা যাবে বলিউড তারকা নোরা ফাতেহিকে। এবারের বিশ্বকাপের থিম সং ‘লাইট দ্য স্কাই’য়ে কণ্ঠও দিয়েছেন নোরা।
আরও জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যেতে পারে পপ গায়িকা দুয়া লিপা, ব্ল্যাক আইড পিস, জে বালভিন ও নাইজেরিয়ার সংগীতশিল্পী প্যাট্রিক নায়েমেকা ওকোরিকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫