মৌলভীবাজারের কমলগঞ্জে দিনভর গুড়িগুড়ি বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গতকাল মঙ্গলবার ভোর থেকে বৃষ্টির কারণে মধ্য ও নিম্ন আয়ের মানুষেরা বিপাকে পড়েছেন। এ ছাড়া উপজেলার বোরো চাষিরা কাটা ধান নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
নিম্ন আয়ের মানুষদের সঙ্গে কথা বলে জানা যায়, গুড়িগুড়ি বৃষ্টির কারণে বেশির ভাগ মানুষ কাজে বের হতে পারেননি। কাজে না যাওয়ার ফলে অনেকেই লুডু খেলে অলস সময় কাটাচ্ছেন। বৃষ্টির কারণে বিশেষ করে রিকশা, ঠেলা, ভ্যানচালক ও দিনমজুরেরা বেশি বিপাকে পড়েছেন বলে জানান তাঁরা।
উপজেলার কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, অল্পসংখ্যক মানুষ বাইরে বের হয়েছেন। নিম্ন আয়ের মানুষেরা বিশেষ করে রিকশা, ভ্যান চালকেরা গাড়ি নিয়ে বের হলেও সারা দিনে রুজি করতে পারেননি গাড়ি ভাড়ার টাকা। এদিকে বাজারে মানুষ না আসার কারণে ছোট ছোট ব্যবসায়ীরা তাকিয়ে ছিলেন বৃষ্টির দিকে কখন তা বন্ধ হবে।
উপজেলার শমশেরনগর বাজারের ক্ষুদ্র সবজি ব্যবসায়ী ময়নুল ইসলাম বলেন, ‘গুড়িগুড়ি বৃষ্টির মাঝে অতি প্রয়োজন ছাড়া মানুষজন বাজারে আসেন না। সন্ধ্যা পর্যন্ত ১০০ টাকার সবজিও বিক্রি করতে পারেনি। কাঁচা মালগুলো আজ বিক্রি না করলে পচন ধরে যাবে।’
মুন্সিবাজার এলাকার রিকশাচালক হারুন মিয়া বলেন, ‘রিকশা নিয়ে বের হয়েছি কিন্তু কোনো যাত্রী নেই। প্রতিদিন রিকশা ভাড়া ২০০ টাকা দিতে হয়। টাকা রোজগার করতে না পারলে রিকশা ভাড়া ও পরিবারের জন্য খাবার কিছুই নিতে পারব না।’
উপজেলার পতনঊষার এলাকার দিনমজুর সমুজ মিয়া বলেন, ‘গত কয়েক দিন ধরে বৃষ্টির কারণে ঠিকমতো কাজ করতে পারেনি। আজ কাজে যোগদান করেও কাজ করতে পারেনি বৃষ্টির জন্য। ঘরে চাল, ডাল, তেল কিছুই নেই। পকেটে টাকাও নেই। বউ-বাচ্চার জন্য বাড়িতে কি নিয়ে যাব জানি না।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫