
কেউ ধান কেটে আঁটি বাঁধছেন, কেউ ব্যস্ত ধান মাড়াইয়ে। কেউ আবার ব্যস্ত উনুনে নতুন ধান সেদ্ধ করতে। অগ্রহায়ণ মাসে মৌলভীবাজারে এমন ব্যস্ততা বেড়ে গেছে গ্রামীণ নারীদের।
মৌলভীবাজারের রাজনগর উপজেলার বালিগাঁও গ্রামের বেবি বেগম বলেন, ‘অগ্রহায়ণ মাস এলেই ধান সেদ্ধ করতে মহিলাদের ব্যস্ততা বেড়ে যায়। ইট দিয়ে বিশেষভাবে প্রস্তুত করা হয় অস্থায়ী উনুন। জ্বালানি হিসেবে খড় ও ধানের ভুসি দিয়ে তৈরি কয়েল লাকড়ি হিসেবে ব্যবহার করা হয়।’
একসময় মা-দাদিরা বড় মাটির হাঁড়িতে ধান সেদ্ধ করতেন। এখন পাতিলে করা হয়। ইট দিয়ে তৈরি অস্থায়ী মাটির চুলাও তৈরি করেন অনেকে। একটি পাতিলে ২০ কেজি ধান সেদ্ধ করা যায়। ২ মণ ধান একসঙ্গে সেদ্ধ করা যায় অল্প সময়ে। এক পাতিল ধান সেদ্ধ করতে সময় লাগে ৪০-৪৫ মিনিট।
বেবি বেগম আরও বলেন, ‘ধান সেদ্ধ দেওয়ার পর ত্রিপল, বাঁশের চাটাই কিংবা বিশেষ ধরনের তৈরি মাটির ‘‘খলা’’য় সেদ্ধ ধান শুকানো হয়। শীতের কারণে সূর্যের তাপমাত্রা কম থাকায় ধান শুকাতে দু-তিন দিন লেগে যায়। বেশি কুয়াশা বা বৃষ্টি হলে ধান শুকাতে সমস্যা হয়।’
একই গ্রামের মনোয়ারা বেগম বলেন, ‘অগ্রহায়ণ এলে আমাদের সারা দিন ব্যস্ত থাকতে হয়। পুরুষেরা চলে যান মাঠে ধান কাটতে। ধান বাড়িতে এনে মাড়াই করা হয়। আর নারীরা সকাল থেকে ধান, খড় শুকানো ও সেদ্ধ করে। রাত ৯-১০টা পর্যন্তও ধান সেদ্ধ করা হয়। এভাবে চলে বেশ কয়েক দিন।’
মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর মৌলভীবাজারে আমন চাষ করা হয়েছে ১ লাখ ১ হাজার ৪২৫ হেক্টর। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৮৪ হাজার মেট্রিক টন চাল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫