সম্প্রতি ফিলিপাইনে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুনে মৃতের সংখ্যা গতকাল ৩০০ ছাড়িয়ে গেছে। এদিকে মানবিক সংস্থাগুলোর শঙ্কা, এ সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, সুপার টাইফুন ‘রাই’-এর ধ্বংসযজ্ঞের প্রকৃত মাত্রা অজানা এবং উদ্ধারকর্মীরা এখনো দুর্যোগবিধ্বস্ত অনেক এলাকায় পৌঁছাতে সক্ষম হননি।
ফিলিপাইন ন্যাশনাল পুলিশের (পিএনপি) উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গত বৃহস্পতিবার ফিলিপাইনের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়ে টাইফুন রাই। এর তাণ্ডবে দেশটিতে এ পর্যন্ত অন্তত ৩৭৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া আহত হয়েছেন ৫১৫ জন এবং নিখোঁজ রয়েছেন আরও ৫৬ জন।
ঝড়ের প্রভাব ও প্রবল বৃষ্টি থেকে সৃষ্ট ভূমিধসে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ফিলিপাইনের মধ্য ও দক্ষিণাঞ্চলের অধিকাংশ সড়ক।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫