Ajker Patrika

আমড়া পোস্তর টক

শুভ্রা গোস্বামী
আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৬: ৪৫
আমড়া পোস্তর টক

উপকরণ

আধা পাকা আমড়া ৫টি, পোস্তবাটা ২ টেবিল চামচ, চিনি ১ কাপ, লবণ, হলুদ, গোলমরিচের গুঁড়ো পরিমাণমতো।

প্রণালি

প্রথমে লবণ দিয়ে আমড়াগুলো সেদ্ধ করে নিতে হবে। এরপর একটা কড়াইয়ে তেল গরম করে তাতে সরিষা ফোড়ন দিতে হবে। সরিষা একটু ভাজা হলে তাতে পোস্তবাটা দিয়ে হলুদ, লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে হালকা ভেজে নিতে হবে। এরপর সেদ্ধ করা আমড়া পানিসহ কড়াইতে দিতে হবে। ৫ মিনিট পর একটু আঠা আঠা হয়ে এলে তাতে চিনি দিতে হবে। এরপর হালকা জ্বালে একটু রেখে নামিয়ে নিতে হবে আমড়া পোস্তর টক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত