বেস তৈরির উপকরণ
ডিম ৩টি, ময়দা আধা কাপ, চিনি আধা কাপ, চকো পাউডার ২ টেবিল চামচ, বেকিং পাউডার ১ চা-চামচ, বেকিং সোডা আধা চা-চামচ, তেল ১ টেবিল চামচ, চকলেট ইমালশন ১ চা-চামচ।
প্রণালি
প্রথমে ডিমের সঙ্গে অল্প অল্প করে চিনি দিয়ে বিট করে ফোম করে নিতে হবে। তাতে চকলেট ইমালশন দিয়ে সামান্য বিট করে মিশিয়ে নিন। তারপর সব শুকনো উপকরণ একসঙ্গে মিশিয়ে ভালো করে চেলে নিয়ে অল্প অল্প করে ডিমের ফোমের সঙ্গে হাতে মিশিয়ে নিতে হবে। এরপর একটি ৮ ইঞ্চি মোল্ডে বেকিং পেপার বিছিয়ে নিয়ে কেকের বেটার একটু ওপর থেকে ঢেলে দিন। হালকা করে দুই-তিন বার ট্যাপ করে নিন যেন ভেতরের বাতাস বের হয়ে যায়। এরপর ১৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওভেন ১০ মিনিট প্রিহিট করুন। তারপর ৪০ মিনিট বেক করে নিন।
ডেকোরেশনের জন্য
হুইপ ক্রিম ১ কাপ, গুঁডাে চিনি ২ টেবিল চামচ, চকলেট ইমালশন ১ চা-চামচ, হোয়াইট চকলেটে বানানো পাতা ৭-৮টি, সবুজ ও লাল ফুড কালার, পাইপিং জেল ৩ টেবিল চামচ।
প্রণালি
প্রথমে হুইপ ক্রিমের সঙ্গে গুঁড়াে করে নেওয়া চিনি মিশিয়ে ভালো করে ৭-৮ মিনিট বিট করে ফোম করে নিন। এবার বিট করে নেওয়া ফোমের অর্ধেক অংশ নিয়ে এতে চকলেট ইমালশন দিয়ে আবার ১ মিনিট বিট করে মিশিয়ে নিন। আর বাকি অংশে সবুজ রঙের ফুড কালার মিশিয়ে ক্রিমের রং সবুজ করে নিন। পাইপিং জেলের সঙ্গে লাল রং মিশিয়ে ভালো করে ফেটিয়ে লাল টুকটুকে জেল বানিয়ে নিন।
পরিবেশন
চকলেট স্পঞ্জ কেক প্রথমে তিনটি সমান লেয়ারে কেটে নিন। একটি কেক বোর্ডের ওপর সামান্য ক্রিম লাগিয়ে তাতে কেকের স্তর বিছিয়ে তার ওপর ক্রিমের স্তর দিয়ে একে একে তিনটি কেকের স্তর সাজিয়ে নিন।
তারপর কেকটিতে সামান্য ক্রিম লাগিয়ে ক্রাম কোট করে নিয়ে তার ওপর সবুজ রঙের ক্রিম দিয়ে কভার করে নিন।
এবার কেকের ঠিক মাঝখানে লাল রঙের জেল দিয়ে সুন্দর করে একটা বৃত্ত এঁকে এতে হোয়াইট চকলেটের বানানো পাতাগুলো এক এক করে গেঁথে সাজিয়ে নিন ঠিক শাপলা ফুলের মতো করে।
লেখা ও ছবি: কাজী মিশু

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫