প্রায় দুই যুগের অভিনয় ক্যারিয়ার আবদুন নূর সজলের। দু-একটা সিনেমা ছাড়া এই দীর্ঘ সময়ে তিনি টিভি নাটকেই সময় দিয়েছেন বেশি। সম্প্রতি সজলের ক্যারিয়ারে খানিকটা বাঁক বদল হচ্ছে। বেশ কিছু সিনেমায় দেখা মিলছে তাঁর।
সম্প্রতি সজল শেষ করলেন ‘সুবর্ণভূমি’ সিনেমার শুটিং। মুক্তিযুদ্ধের গল্প নিয়েই তৈরি হয়েছে সিনেমাটি। পরিচালনা করেছেন জাহিদ হোসেন। এ সিনেমায় সজল অভিনয় করেছেন বীর মুক্তিযোদ্ধা কুদরত চরিত্রে। যিনি একজন লেখক, মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে লিখেছেন ‘সুবর্ণভূমি’ নামে একটি উপন্যাস। এতে সজলের সহশিল্পী দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, ওমর সানী, শাওন আশরাফ ও স্নিগ্ধা।
সজল বলেন, ‘মুক্তিযুদ্ধের গল্প আমাকে ভীষণ টানে। বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানানোর সুযোগ আমি কখনোই হাতছাড়া করতে চাই না। সুবর্ণভূমি সিনেমার নির্মাতা জাহিদ ভাই অনেক যত্ন নিয়ে সিনেমাটি বানিয়েছেন। প্রতিটি শট শেষে যখন তিনি মাথায় হাত রেখে বলতেন, “ভালো করেছ”, এটা একটা বিশাল প্রাপ্তি। এসব আমাকে অনুপ্রেরণা দিয়েছে কাজটি করার জন্য।’
সজল জানিয়েছেন, এরই মধ্যে তিনি মুক্তিযুদ্ধের আরও একটি সিনেমার কাজ শেষ করেছেন। হৃদি হকের ‘১৯৭১ সেইসব দিন’ নামের সিনেমাটি আছে মুক্তির অপেক্ষায়। তিনি জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়কার চমকপ্রদ কিছু ঘটনার সন্নিবেশ ঘটেছে এই সিনেমায়। সরকারি অনুদানের এই সিনেমাটির শুটিং হয়েছে ঢাকা এবং ঢাকার বাইরে বেশ কিছু লোকেশনে।
এ ছাড়া আবু সাইয়ীদের ‘সংযোগ’, নাদের চৌধুরীর ‘জিন’, অনন্য মামুনের ‘জাহানারা’ ও উজ্জল-নবীর ‘পাপ ড্যাডি’ সিনেমাগুলোর কাজ শেষ করেছেন সজল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২৫ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫