নতুন নিবন্ধিত রাজনৈতিক দল তৃণমূল বিএনপিও জোটবদ্ধভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। নির্বাচন কমিশনকে (ইসি) দেওয়া চিঠিতে এমনটাই জানিয়েছেন দলটির মহাসচিব তৈমূর আলম খন্দকার।
চিঠিতে তৃণমূল মহাসচিব জানান, ‘প্রগতিশীল ইসলামি জোট’ নামে নতুন একটি জোট নির্বাচনে অংশ নেবে। তৃণমূল বিএনপির ‘সোনালি আঁশ’ প্রতীকে এ জোটের প্রার্থীরা ভোট করবেন।
এদিকে তৃণমূলের সঙ্গে ভোট করার আগ্রহ জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকীও। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে তৈমূর আলম খন্দকারের লেখা ‘স্বাধীনতা তোমাকে খুঁজছি’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন আগ্রহের কথা জানান তিনি।
কাদের সিদ্দিকী বলেন, ‘শুনেছি তৈমূররা নাকি ইলেকশন করবে। আমি তো ইলেকশন করতে পারব। আমার গামছা নিয়া আগের থাইকা যদি আমি প্রস্তুত হতাম, তাইলে ৩০০ সিট, ৩০০টাই নমিনেশন দিতাম। হয়তো ৩০০ দিতে পারব না, আড়াই শটা তো দিতে পারব?
আড়াই শ না পারি, দুই শ তো পারব। যদি এমন হয়, এই যে তৃণমূল বিএনপি, তাদের দুই-চাইরজন যদি আমার সঙ্গে আসে বা আমার লোক যদি যায়, আমি সেটাকেও মেনে নেব। আমি তো চাই নৌকা মার্কার বাইরে সব মার্কা এক হইয়া...নৌকার তলা ফাটাইয়া দিক।’
কোন দল কার সঙ্গে জোট বাঁধতে চায়, তা জানানোর জন্য মাত্র তিন দিন সময় দেওয়ায় নির্বাচন কমিশনের সমালোচনাও করেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, ‘কাকে নিয়ে জোট হবে, তা শনিবারের মধ্যে জানাতে বলেছে।
মানুষ ভোটই করতে চায় না, আর জোট করার জন্য তালিকা দিতে হবে?’ রাজনৈতিক দল যখন খুশি জোট করবে, যে প্রতীকে খুশি নির্বাচন করবে—এমন মন্তব্যও করেন কাদের সিদ্দিকী।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫