১৯৬৭ সালের নকশালবাড়ি আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি হবে ওয়েব সিরিজ। নাম ‘সাদা আমি কালো আমি’। সিরিজে চারু মজুমদারের স্ত্রী লীলা মজুমদার চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান—এ খবর আগেই জানা গিয়েছিল। কয়েক মাস আগে সিরিজের পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায় জানিয়েছিলেন, এতে চারু মজুমদার চরিত্রে অভিনয় করবেন নওয়াজুদ্দিন সিদ্দিকী।
কিন্তু নওয়াজুদ্দিনের শিডিউল মিলছে না। পারিশ্রমিকও বেড়েছে অনেক। তাই নির্মাতা বিকল্প খুঁজলেন। সিরিজে এবার চারু মজুমদার হয়ে এলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা মনোজ বাজপেয়ি। চারুর অন্যতম সঙ্গী কানু সান্যালও ‘সাদা আমি কালো আমি’ সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্র। এ চরিত্রে অভিনয়ের ব্যাপারে চূড়ান্ত হয়েছেন চঞ্চল চৌধুরী।
জয়া আহসানের মতো চঞ্চল চৌধুরীও কলকাতায় জনপ্রিয়। এরই মধ্যে তিনি গৌতম ঘোষের ‘মনের মানুষ’, জি৫-এর ‘কনট্র্যাক্ট’ ও ‘লেডিজ অ্যান্ড জেন্টলম্যান’, হইচইয়ের ‘তাকদির’ ও ‘বলি’ সিরিজে অভিনয় করেছেন। সৃজিত মুখোপাধ্যায়ের ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’তে চঞ্চলের থাকার কথা থাকলেও শেষ মুহূর্তে বাতিল হয় করোনার কারণে। এ ছাড়া কিছুদিন আগে চঞ্চলকে নিয়ে কাজের ইচ্ছার কথা জানিয়েছিলেন অঞ্জন দত্ত। সব মিলিয়ে চঞ্চলকে নিয়ে কাজ করার আগ্রহ তৈরি হয়েছে নির্মাতার।
জানা গেছে, আগামী বছরের পূজার পরে শুরু হবে ‘সাদা আমি কালো আমি’ সিরিজের শুটিং। তৈরি হবে তিনটি পর্বে। প্রথম পর্বে থাকবে ১৯৪৭-১৯৭২ সাল। ১৯৭২-১৯৯০ পর্যন্ত উঠে আসবে দ্বিতীয় পর্বে। শেষ পর্বে থাকবে তার পরের সময় থেকে বর্তমান প্রেক্ষাপট। ভারতের কলকাতা, মুম্বাই, কেরালা, অন্ধ্র প্রদেশের পাশাপাশি চীন, রাশিয়াতেও সিরিজের শুটিং করার ইচ্ছা নির্মাতার।
‘সাদা আমি কালো আমি’ তৈরি হবে বাংলা, হিন্দি, ইংরেজি—তিনটি ভাষায়। এতে জ্যোতি বসুর চরিত্রে দেখা যাবে পরেশ রাওয়ালকে। থাকবে বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রও।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
১০ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫