পরিবারের ছোট মেয়ে। মা চেয়েছিলেন, মেয়ে গান শিখুক। গানের ক্লাসে ভর্তিও করিয়ে দিয়েছিলেন। কিন্তু ওই ছোট বয়সেই তিশার মন ছিল অন্যদিকে। গানের চেয়ে বেশি ভালো লাগত নাচ। প্রায়ই গান ফেলে চলে যেতেন নাচের ক্লাসে। মেয়ের এত আগ্রহ দেখে নাচের ক্লাসে দেওয়া হয় তিশাকে। অনেক বছর নাচই ছিল তিশার ধ্যানজ্ঞান।
এরপর একটা সময় শুরু করেন মডেলিং। অসংখ্য বিজ্ঞাপন, ফটোশুট, বিলবোর্ড, মিউজিক ভিডিওতে দেখা দিয়েছেন তিশা।
দুই বছর মডেলিং করার পর রেদোয়ান রনির ‘ইউটার্ন’ নাটক দিয়ে শুরু হয় তাঁর অভিনয়ের জার্নি। তিশা বলেন, ‘যখন অভিনয় শুরু করি, তখন অত সিরিয়াস ছিলাম না। একসময় মনে হয়, আমি তো চেষ্টা করে দেখতে পারি, অভিনয়টা নিয়মিত চালিয়ে যেতে পারি কি না। গত কয়েক বছর সে চেষ্টাটাই করে যাচ্ছি, একটা চরিত্র হয়ে ওঠার, ক্যামেরার সামনে একটা গল্প বলার। রেসপন্সও ভালো পাচ্ছি।’
শুধু ভালো রেসপন্স নয়, গত কয়েক বছরে তানজিন তিশা হয়ে উঠেছেন বাংলা নাটকের অন্যতম ব্যস্ত অভিনেত্রী। প্রতি ঈদেই তাঁর অনেক নাটক প্রচারিত হয়। এবারের ঈদের বেশ কিছু নাটকে কাজ করেছেন। তালিকায় আছে রাফাত মজুমদার রিংকুর ‘রিকশা গার্ল’, ‘ওয়েডিং ডায়েরি’, মহিদুল মহিমের ‘দরদ’, মিজানুর রহমান আরিয়ানের ‘অদ্ভুত তো আপনি’, রুবেল হাসানের ‘চিংকি পিংকি’, সঞ্জয় সমদ্দারের ‘চলতি পথে’, জাকারিয়া সৌখিনের ‘আই অ্যাম সিঙ্গেল’, সাগর জাহানের ‘হাঙর’, মারুফ হোসেন সজীবের ‘মেঘলা’সহ আরও অনেক নাটক।
ইদানীং গল্প ও চরিত্রের ব্যাপারে বেশ সচেতন তিশা। রোমান্টিক গল্পের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এমন কাজ হাতে নিচ্ছেন, যে চরিত্রগুলো তাঁকে অভিনেত্রী হিসেবে চ্যালেঞ্জে ফেলবে। এবার ঈদের নাটকগুলোতে সে প্রমাণই পাওয়া যাবে বলে জানিয়েছেন তিশা।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫