বলিউডে পা রাখছেন কলকাতার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী। কিছুদিন ধরেই কলকাতার সংবাদমাধ্যমগুলো বলছিল, রাজ শিগগিরই বলিউডে সিনেমা বানাচ্ছেন।
মাঝে রাজের একটি পোস্ট সেই গুঞ্জনকে সত্য প্রমাণ করে। রাজ পোস্টে লিখেছিলেন, বলিউড, আই অ্যাম কামিং। এরপর শোনা যাচ্ছিল সিনেমা নয়, হিন্দি ওয়েব সিরিজ নির্মাণ করবেন তিনি। রাজের হাত ধরে তাঁর স্ত্রী নায়িকা শুভশ্রীও বলিউডে পা দেবেন এমন খবরও রটে। তবে টাইমস অব ইন্ডিয়া নিশ্চিত করেছে, শুভশ্রী নয়, রাজের হাত ধরে বলিউডে পা রাখছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। সিরিজ নয়, সিনেমাই হবে।
নিজের পরিচালিত কলকাতার ব্লকবাস্টার ও বহুল প্রশংসিত সিনেমা ‘পরিণীতা’ রিমেক করবেন রাজ। কলকাতার সিনেমাটিতে অভিনয় করেছিলেন শুভশ্রী। পল্লবী অভিনয়
করবেন সেই চরিত্রে। অন্যান্য চরিত্রে কে কে অভিনয় করছেন তা এখনো ঠিক হয়নি। জানুয়ারিতে সিনেমার শুটিং শুরু হবে।
গল্পটা একটা অসমাপ্ত ভালোবাসার! দেখানো হয়েছিল একজন ম্যাচিউর মানুষের আবেগও কতটা তীক্ষ্ণ হতে পারে।
‘মেহুল’ যেন আমাদের চারপাশের অনেক মেয়েরই প্রতিচ্ছবি। দিনের পর দিন যে মেয়েটি কারণে-অকারণে একজনকে ভালোবেসে যায়। কিন্তু ‘ভালোবাসি’ এই কথাটাই মুখ ফুটে বলতে পারে না কখনো। না হওয়া সংসারের স্মৃতি অসংখ্য মেয়েরই আছে। কিন্তু সেই না হওয়া সংসার আর না পাওয়া মানুষের স্মৃতি বুকে নিয়ে কেউ একা জীবন কাটিয়ে দিতে পারে না। বাস্তবতা আরও কঠিন। নাটকের চেয়েও নাটকীয়। স্মৃতিগুলো ঠিকই থেকে যায় মনের অন্তরালে। তবুও কারও না কারও হাত ধরতে হয়, কাউকে পাশে নিয়ে পথ চলতে হয়। রোমান্টিক এই সিনেমায় অভিনয় করে শুভশ্রী পেয়েছিলেন একাধিক পুরস্কার। এবার পল্লবীর পালা।
অন্যদিকে আইকন স্টার আল্লু অর্জুনের আপকামিং প্যান ইন্ডিয়ান সিনেমা ‘পুষ্পা টু’তেও আছেন সাই পল্লবী। শিগগিরই শুটিং শুরু হবে সেই সিনেমারও।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫