জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে মোটা অঙ্কের ঘুষ দিয়েছিল বিশ্বের বৃহত্তম বহুজাতিক তামাক কোম্পানি ‘ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি)’। বাদমাধ্যম বিবিসির প্যানারোমার তদন্তে এ তথ্য উঠে এসেছে। এ ছাড়াও দক্ষিণ আফ্রিকায় ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীদের ওপর নজরদারি করার জন্য ঘুষ দিয়েছিল কোম্পানিটি। যেখানেই দেওয়া হোক না কেন, যুক্তরাজ্যের আইনে ঘুষ দেওয়া অপরাধ। এ ব্যাপারে মন্তব্য না করলেও অভিযোগ অস্বীকার করেছে বিএটি।
তদন্ত সাংবাদিকতা ব্যুরো এবং বাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ তদন্ত করে এমন হাজার হাজার নথি প্রকাশ করেছে প্যানারোমা। এতে দেখা যায়, ২০১৩ সালে মুগাবের দল জানু-পিএফকে ৩-৫ লাখ ডলার ঘুষ দেওয়ার চুক্তি করে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। তিনটি সূত্রের বরাত দিয়ে প্যানারোমা জানিয়েছে, ঘুষ দেওয়ার চুক্তির ব্যাপারে কোম্পানিটি অবগত ছিল। তবে অর্থ দেওয়া হয়েছিল কি না সেটি নিশ্চিত নয়।
এ ছাড়াও দক্ষিণ আফ্রিকায় ঘুষ দিয়ে ২০০ এজেন্টের নেটওয়ার্কও তৈরি করেছিল তারা। এসব কাজের বেশির ভাগই ফরেনসিক সিকিউরিটি সার্ভিস (এফএসএস) নামে দক্ষিণ আফ্রিকার প্রাইভেট নিরাপত্তা কোম্পানির আউটসোর্সিংয়ের মাধ্যমে করা হয়েছে।
মূলত কালো বাজারে সিগারেট বাণিজ্য ঠেকাতে কাজ করে এফএসএস। তবে এর পুরোনো কর্মীরা জানান, বিএটির প্রতিদ্বন্দ্বীদের ক্ষতি করতে তারা আইন ভঙ্গ করেছিলেন। একটি অভিযানে এফএসএস কর্মীদের তিনটি সিগারেট কোম্পানি বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। এরা বিএটির প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের সিগারেট বানাতো।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৭ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫