
জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাংসদ আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, ভান্ডারিয়ার মানুষ কখনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিরোধী কাজ করেনি ভবিষ্যতেও করবে না বলে আমার বিশ্বাস। বাংলাদেশ অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ দেশ। যেখানে প্রতিটি ধর্মের মানুষ স্বাধীনভাবে তার ধর্ম পালন করতে পারে। এখানে সাম্প্রদায়িক অপশক্তির কোনো স্থান নেই। গতকাল রোববার বিকেলে ভান্ডারিয়া উপজেলা অডিটোরিয়ামে সাম্প্রদায়িক বিরোধী আলোচনা সভায় এসব কথা বলেন।
আনোয়ার হোসেন মঞ্জু আরও বলেন, ‘মানুষ ঐক্যবদ্ধ থাকলে তাদের ভাগ্য উন্নয়নের হয়। আর ঐক্যবদ্ধ আছি বলে ভান্ডারিয়ায় উন্নয়ন করা সম্ভব হয়েছে।’
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫