সত্য ঘটনা অবলম্বনে নাটক বা সিনেমা নির্মাণ নতুন কিছু নয়। তবে ওটিটি যুগে প্রবেশ করার পর এ প্রবণতা বহুগুণে বেড়েছে। বলা যায়, এখন সত্য ঘটনা নিয়ে কনটেন্ট নির্মাণের ট্রেন্ড চলছে। এমনই আরেকটি ওয়েব সিরিজ ‘মারকিউলিস’। বানিয়েছেন আবু শাহেদ ইমন। আট পর্বের ওয়েব সিরিজটির পরতে পরতে রয়েছে সাসপেন্স।
এতে অভিনয় করেছেন সাবিলা নূর, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, রওনক হাসান, ইরেশ যাকের, রাশেদ মামুন অপু, সাবেরী আলম, আইশা খান, নাজিবা বাশার, মাজনুন মিজান, অশোক বেপারীসহ অনেকে। এ সিরিজে বিশেষ চমক নিয়ে হাজির হবেন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম।
‘মারকিউলিস’ সাবিলা নূরের প্রথম ওয়েব সিরিজ। অভিনেত্রী বলেন, ‘অনেক প্রস্তুতি নিয়ে এর শুটিং করেছি। আমার চরিত্রের নাম জয়িতা। চরিত্রটি ফুটিয়ে তুলতে টানা দুই মাস রিহার্সাল করেছি। এই কাজের অভিজ্ঞতা আমার সঙ্গে সারা জীবন থাকবে। এখন দর্শকের ভালো লাগলেই আমাদের এই পরিশ্রম সার্থক হবে।’
মম বলেন, ‘মারকিউলিস একটা সিস্টেমের কথা বলে। একটা রাষ্ট্রযন্ত্রের কথা বলে। সিরিজের সব চরিত্রের নানা ডাইমেনশন আছে। আমার চরিত্র খুবই ইন্টারেস্টিং ছিল। কাজটাও বেশ ডিফরেন্ট হয়েছে।’ সম্প্রতি প্রকাশ পেয়েছে সিরিজটির ফার্স্ট লুক। খুব শিগগির ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ‘মারকিউলিস’।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫