১৮ অক্টোবর রাজধানীর বনানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত হবে সানসিল্ক-চ্যানেল আই ১৮তম মিউজিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। এবার আজীবন সম্মাননা দেওয়া হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, একুশে পদকপ্রাপ্ত ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী সুজেয় শ্যামকে। সংগীতে বিশেষ অবদান রাখায় তাঁকে এই সম্মাননা দেওয়া হচ্ছে।
‘সুস্থ সংগীতের উৎকর্ষ সাধন’ স্লোগান নিয়ে দেশের সুস্থ ধারার সংগীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৪ সালে শুরু হয়েছিল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। এ বছর অনুষ্ঠিত হবে এই আয়োজনের ১৮তম আসর। আজীবন সম্মাননাসহ মোট ২২টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। এবারের আয়োজনের প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করবেন অভিনেতা শহিদুল আলম সাচ্চু।
এ উপলক্ষে চ্যানেল আই ভবনে গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সানসিল্কের সিনিয়র হেড অব ক্যাটাগরি হেয়ার অ্যান্ড কেয়ার সাবিত শফিউল্লাহ, অ্যাওয়ার্ডের প্রকল্প পরিচালক শহিদুল আলম সাচ্চু প্রমুখ। বক্তব্য দেন ফরিদুর রেজা সাগর, সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশীদ আলম, সালাউদ্দিন আহমেদ, মানাম আহমেদ প্রমুখ।
এবার যেসব ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে, সেগুলো হলো আজীবন সম্মাননা; আধুনিক গানের সেরা শিল্পী, সেরা সুরকার, সেরা গীতিকার, সেরা ব্যান্ড, সেরা সাউন্ড ইঞ্জিনিয়ার, সেরা দ্বৈত সংগীতশিল্পী; ছায়াছবির গানের সেরা শিল্পী, সেরা সুরকার, সেরা গীতিকার; বিষয়ভিত্তিক গানের সেরা শিল্পী, সেরা সুরকার ও সেরা গীতিকার। আরও থাকছে সেরা লোকসংগীতশিল্পী, সেরা রবীন্দ্রসংগীতশিল্পী, সেরা নজরুলসংগীতশিল্পী, সেরা নবাগত শিল্পী, সেরা যন্ত্রশিল্পী (উচ্চাঙ্গ), সেরা কণ্ঠশিল্পী (উচ্চাঙ্গ), সেরা মিউজিক ভিডিও পরিচালক, সেরা মিউজিক ভিডিও শিল্পী এবং সেরা অডিও কোম্পানি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫