নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের পাশে এই অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। পরে খবর পেয়ে সাতটি গ্রামের নারী-পুরুষেরা একত্র হয়ে পিরোজপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
অবরোধের ফলে মহাসড়কের দুপাশে গজারিয়া থেকে কাঁচপুর এলাকা পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার বিভিন্ন যানবাহনে আটকা পড়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।
বিক্ষোভকারীদের দাবি, তিতাস গ্যাস কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মকর্তা ও স্থানীয় কয়েকজন নেতা মোটা অঙ্কের টাকা নিয়ে ‘বৈধ’ বলে ওই গ্যাস সংযোগ দেন। এই গ্যাস-সংযোগ কিছুতেই কাটতে দেবেন না তাঁরা।
জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের পাশে গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। পরে ওই এলাকার সাত গ্রামের নারী-পুরুষ একত্রিত হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। তৈরি হয় যানজটের।
বিক্ষোভকারীরা জানান, গ্যাস কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মকর্তা ও স্থানীয় কয়েকজন নেতা মোটা অঙ্কের টাকা নিয়ে বৈধ গ্যাস বলে সংযোগ দিয়েছেন তাঁদের। এখন অবৈধ সংযোগ বলে বিচ্ছিন্ন করে দিচ্ছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বিচ্ছিন্ন করা সংযোগ পুনরায় না দেওয়া হলে আবারও মহাসড়ক অবরোধ করা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নারায়ণগঞ্জ খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন। পরে তাঁর নেতৃত্বে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান থানা-পুলিশের সদস্যদের নিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে মহাসড়ক থেকে অবরোধকারীদের সরিয়ে দেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করায় মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। পরে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম আজকের পত্রিকাকে বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় স্থানীয়রা মহাসড়ক অবরোধ করার চেষ্টা চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫