আইনি সংস্কার না হলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালট নিয়ে নির্বাচন কমিশন (ইসি) বেশ উদ্যোগী। ইসি কয়েদিসহ আইনগতভাবে আটক ব্যক্তি, প্রবাসী এবং অন্যদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিও জারি করে। কিন্তু তাতে ভোটারদের সাড়া মেলেনি বলে ইসি সূত্রে জানা গেছে।
পোস্টাল ব্যালটের বিষয়ে জানতে চাইলে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ‘সাধারণ ভোটারদের জন্য নির্ধারিত সময় শেষ হয়েছে। কোনো ভোটার পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেছেন এমন কোনো খবর পাইনি। তবে যাঁরা নির্বাচনে দায়িত্ব পালন করবেন, তাঁদের জন্য সময় আছে।’
জানা যায়, বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে ১ কোটি ৪০ লাখের মতো বাংলাদেশির অবস্থান। এই নাগরিকেরা নির্বাচনী আইন ও ব্যবস্থাপনা জটিলতার কারণে দেশের কোনো নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না।
বিদ্যমান আরপিও অনুযায়ী বাংলাদেশি ভোটাররা দুভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—একটি হচ্ছে কেন্দ্রে উপস্থিত হয়ে সরাসরি, অন্যটি পোস্টাল ব্যালটের মাধ্যমে। ইসির একাধিক কর্মকর্তার মতে, পোস্টাল ব্যালটের প্রক্রিয়াটি জটিল ও সময়সাপেক্ষ হওয়ায় তা কার্যকর হয় না।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অনলাইনে মনোনয়নপত্র জমা নিতে ইসির ব্যাপক উৎসাহ থাকলেও প্রার্থীদের কাছ থেকে সাড়া মেলেনি। এ ব্যবস্থা চালু করতে ২১ কোটি টাকার মতো খরচ করা হয়। এবার অনলাইনে মনোনয়ন জমা দিয়েছেন মাত্র ২১ প্রার্থী। তবে বাছাইয়ের পর বৈধ প্রার্থী আছেন মাত্র দুজন। শুধু অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়ে ভোটের লড়াইয়ে টিকে থাকা দুজন হলেন বিএনপি ছেড়ে নৌকার প্রার্থী হওয়া শাজাহান ওমর (ঝালকাঠি-১) এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মোহাম্মদ নুরুল আমিন ভূঞা (ফেনী-২)।
ইসির অতিরিক্ত সচিব গতকাল মঙ্গলবার জানিয়েছেন, তিনটি সরকারি প্রেসে ব্যালট পেপার ছাপানো শুরু হয়েছে। ৩১ ডিসেম্বরের মধ্যে তা ছাপানো শেষ হবে। ২৫ ডিসেম্বরের পর ব্যালট জেলায় যাবে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫