ফুটবলপ্রেমীদের চোখ এখন কাতারে। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর শুরুর অপেক্ষার ক্ষণ গুনছে সবাই। কাতারের উত্তরের ৫০ কিলোমিটার দূরের শহর আল খোরও প্রস্তুত বিশ্বকাপের প্রথম ম্যাচ আয়োজনের জন্য। আজ শহরটির আল বাইত স্টেডিয়ামে কাতার বনাম ইকুয়েডর ম্যাচ দিয়ে বাজবে বিশ্বকাপের বাঁশি।
স্বাগতিক হওয়ার সুবাদে সবার আগে ২০২২ বিশ্বকাপে সরাসরি খেলছে কাতার। আর প্লে-অফ খেলে সবার শেষে মূল মঞ্চে জায়গা করে নিয়েছে ইকুয়েডর। অতীতে খুব একটা দেখা-সাক্ষাতের সুযোগ ঘটেনি তাদের। যে তিনটি প্রীতি ম্যাচ খেলেছে তাতে জয়-পরাজয়ও সমান। এমনকি ফিফা র্যাঙ্কিংয়েও বেশ কাছাকাছি দুই দল। প্রথম ম্যাচেই দর্শকেরা উপভোগ করতে পারেন সম-লড়াইয়ের এক ম্যাচ।ঘরের দল কাতারকে সমর্থন জানাতে স্বাভাবিকভাবে প্রস্তুত হয়ে আসবে দেশটির সমর্থকেরা।
অচেনা পরিবেশে শুরুতেই স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ, স্বাভাবিকভাবে চাপে থাকবে ইকুয়েডর। তবে সেই চাপ সামলে নিজেদের খেলাটা খেলতে চান মইজেজ কাইসেদো। গতকাল কাতারের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে কোচ গুস্তাভো আলফারোকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন ইকুয়েডরের অধিনায়ক। মাঠে নিজেদের পরিচয় দিতে চাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ব্রাইটনের এই মিডফিল্ডার, ‘বিশ্বকাপে সবার চোখ থাকবে আমাদের ওপরে এবং মাঠেই দেখাতে চাই আমরা কেমন দল।’
মরুর বুকে প্রথম বিশ্বকাপ। আয়োজন স্বত্ব পাওয়ার পর থেকে একের পর সমালোচনা সহ্য করতে হচ্ছে কাতারকে। ইউরোপিয়ানরা অনেক আগে থেকেই যেন নিন্দার ডালা খুলে বসেছে এই বিশ্বকাপকে নিয়ে। মূলত চার বছর পরপর জুন-জুলাইয়ে হয়ে থাকে ফুটবলের এই ‘বিগেস্ট শো’। কিন্তু এবার ব্যতিক্রম। প্রথমবারের মতো বিশ্বকাপ হচ্ছে নভেম্বর-ডিসেম্বরে। অনেকে তো একে ‘শীতকালীন বিশ্বকাপ’ বলে ডাকতে শুরু করেছেন। শেষ দিকে এসে স্টেডিয়ামে বিয়ার পানও নিষিদ্ধ করেছে তারা। এমন সব ঘটনা ঘটিয়েও তারা পাশে পাচ্ছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তারপরও কাতারে সমর্থকদের ঢল দেখে মনে হবে বাড়ছে বিশ্বকাপের আকর্ষণ।
এমন সবসমালোচনা ও বাহবার মিশ্র অনুভূতি নিয়ে মাঠে নামবে কাতার। উদ্বোধনী দিনে স্টেডিয়াম থেকে সমর্থকেরা যাতে হাসিমুখে ঘরে ফিরতে পারে সেই ব্যবস্থাই করতে চাইবে তারা। তবে কাতারের অধিনায়ক হাসান আল হায়ডোসের কথা শুনলে মনে হবে, আপাতত তারা বড় নামগুলোর সঙ্গে বিশ্বকাপ খেলতে পেরেই খুশি। গতকাল সংবাদ সম্মেলনে আল-সাদের এই ফরোয়ার্ড বলেন, ‘আমার ভেতরে যা অনুভব করছি তা অবিশ্বাস্য। এটা বর্ণনা করা যাবে না। আমি খুবই খুশি এবং গর্বিত যে বড় নামগুলোর সঙ্গে এই টুর্নামেন্টে অংশ নিতে পেরে।’
হাসান খুশি হবেন নাই-বা কেন! প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে কত আয়োজন তাদের। যেখানে ইকুয়েডরের এটি চতুর্থ বিশ্বকাপ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫