Ajker Patrika

বিএনপির কাউন্সিল পিছিয়ে ২৯ মার্চ

সিলেট প্রতিনিধি
আপডেট : ২৬ মার্চ ২০২২, ১৪: ০০
বিএনপির কাউন্সিল পিছিয়ে ২৯ মার্চ

সিলেট জেলা বিএনপির বহুল কাঙ্ক্ষিত সম্মেলন ও কাউন্সিল পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। কেন্দ্র নির্ধারিত সময়সীমা অনুযায়ী ২৯ মার্চ জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হবে।

গত বৃহস্পতিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তারিখ পুনর্নির্ধারণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার।

এর আগে গত ২১ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিলেট জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল। কিন্তু কাউন্সিলের ভোটার তালিকা নিয়ে ও কয়েকটি উপজেলা কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ ওঠায় ২৪ ঘণ্টা আগেই কেন্দ্র থেকে স্থগিত করা হয় এই আয়োজন। কাউন্সিল স্থগিত করার পর নানা নাটকীয় মোড় নেয় সম্মেলন সংশ্লিষ্ট কার্যক্রমের।

ভোটার তালিকা নিয়ে কেন্দ্রের অস্বচ্ছতার প্রশ্ন তোলা, ভোটার তালিকা যাচাই-বাছাইয়ের জন্য কমিটি গঠন, ‘কেন্দ্রের চাপে’ কাউন্সিলে সভাপতি পদপ্রার্থী সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর প্রার্থিতা প্রত্যাহার এবং নমিনেশন যাচাই-বাছাই করে শেষ মুহূর্তে দুই প্রার্থী অবৈধ ঘোষণা করা ছিল এর মধ্যে উল্লেখ্যযোগ্য।

করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেন, সম্মেলন ও কাউন্সিলের জায়গা পরিবর্তন হয়নি। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠেই অনুষ্ঠিত হবে। কাউন্সিলকে অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে সফল করার জন্য দলীয় নেতা-কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, সিলেট জেলা বিএনপির কাউন্সিলে ৩ পদে লড়বেন ৯ জন। সভাপতি পদে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের চৌধুরী (শামীম), সাধারণ সম্পাদক পদে আ ফ ম কামাল, আলী আহমদ, অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী ও মো. আব্দুল মান্নান এবং সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট এম মুজিবুর রহমান মুজিব, লোকমান আহমদ ও মো. শামিম আহমদ।

এবারের কাউন্সিলে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করেন। তবে ‘কেন্দ্রের এক রকম চাপে’ তিনি গত মঙ্গলবার সংবাদ সম্মেলন করে প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত