সারা দিনের পরিশ্রম শেষে পুরো পরিবারের এক হওয়ার জায়গা মূলত খাওয়ার ঘর বা ডাইনিংরুম। এ ঘরটি তাই হওয়া চাই একদম পরিপাটি। দেয়ালের রং, আসবাবের সাজসজ্জা, পর্দা, আলোছায়ার পরিমাণ—সবকিছু বিবেচনায় রেখে গুছিয়ে নিতে পারেন আপনার বাসার খাওয়ার ঘরটি।
টিপটপ ডাইনিং টেবিল
খাওয়ার ঘরটি ছোট হলে গোল আর বড় হলে লম্বা ডাইনিং টেবিল বেছে নিন। ডাইনিং টেবিলের ওপর গাদাগাদি করে চামচের স্ট্যান্ড, প্লেট, বাটি এসব রাখা এড়িয়ে চলুন। এগুলো ডাইনিংরুমে ছোট্ট একটি ট্রলিতে রাখুন। তাতে খাওয়ার ঘরের প্রয়োজনীয় জিনিস একসঙ্গে এক জায়গায় থাকবে আর টেবিলও থাকবে পরিপাটি। টেবিলের মাঝ বরাবর সুতির কাপড় বা শতরঞ্জির রানার এবং প্রতি চেয়ারের সামনে প্লেস ম্যাট বিছিয়ে রাখুন। এতে খাওয়ার পরও টেবিল পরিষ্কার থাকবে।
চাই পর্যাপ্ত আলো ও বাতাস
তৃপ্তি করে প্রাণ খুলে খাওয়ার জন্য খাওয়ার ঘরের পরিবেশও হওয়া চাই খোলামেলা। খাওয়ার ঘরের জানালার পর্দার নিচে নেটের আরেকটি পর্দা রাখতে পারেন। খাওয়ার সময় ছাড়াও বিভিন্ন সময় জানালা খুলে শুধু নেটের পর্দা দিয়ে রেখে ওপরের পর্দা সরিয়ে দিতে পারেন। এতে আলো, বাতাস ঘরে এলেও বাইরে থেকে ময়লা, ধুলাবালি ঘরের ভেতর তেমন আসবে না।
দেয়ালের রং
ডাইনিংরুম যদি খোলামেলা ও বড় হয়, তাহলে গাঢ় রং ব্যবহার করুন। আর যদি রুমটি ছোট হয়, তাহলে হালকা রং ব্যবহার করুন। এতে রুমটি দেখতে বড় লাগবে। সেই সঙ্গে আসবে প্রশান্তির ছায়া।
থাকুক ছোট্ট একটি গ্রিন কর্নার
আপনার পছন্দমতো কিছু ইনডোর প্ল্যান্ট খাওয়ার রুমের একটি জায়গায় রাখতে পারেন। এতে খাওয়ার ঘরে একটি সুন্দর, শান্তির আভা অনুভব করবেন। কর্নারে না হলেও খাওয়ার ঘরের বেসিন, জানালার পাটাতন, সাইড টেবিল বা ট্রলির ওপরও গাছগুলো রাখতে পারেন।
শৌখিনতার ছোঁয়া
খাওয়ার ঘরে অনেক কিছু থাকে, যেমন ফ্রিজ, ডিশ ওয়াগন, ওভেন ওয়াগন ইত্যাদি। ফ্রিজে সুন্দর কিছু চুম্বক, ডিশ ওয়াগনের উইন্ডোতে ছোট ভিউ কার্ড আকারের পারিবারিক ছবি সাজিয়ে নিতে পারেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৮ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫