বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের জায়গা দখল করে আলোচনায় শাহরুখকন্যা সুহানা খান। না, কোনো সিনেমা নয়, আন্তর্জাতিক মেকআপ ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আলিয়ার স্থলাভিষিক্ত হয়েছেন সুহানা।
‘মেবিলিন’ বিউটি প্রডাক্ট সারা বিশ্বে জনপ্রিয়। এর আগে অনেক বলিউড তারকাকে এ ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হতে দেখা গেছে। ২০১৩ সাল থেকে অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছিলেন আলিয়া ভাট। গত মঙ্গলবার মেবিলিনের তরফে জানানো হয়, এখন থেকে সুহানাকেই দেখা যাবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে।
সেদিন ব্র্যান্ডটি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সুহানা। আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত সুহানা বলেন, ‘ভীষণ ভালো লাগছে। ওদের অনেক প্রডাক্ট ব্যবহার করেছি। আমি অনেক খুশি এই ব্র্যান্ডের অংশ হতে পেরে।’
সুহানার বক্তব্যের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওর কমেন্ট বক্সের দিকে নজর দিলে বোঝা যায়, সুহানার অ্যাম্বাসেডর হিসেবে যোগ দেওয়াকে মেনে নিতে পারছেন না অনেকেই। নেটদুনিয়ার একটা বড় অংশের মতে শাহরুখের মেয়ে বলেই এই ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হতে পেরেছেন সুহানা। অনেকে আবার প্রশ্ন তুলেছেন সুহানার যোগ্যতা নিয়েও।
এদিকে বলিউডে শিগগির পা রাখতে চলেছেন সুহানা। সিনেমায় তাঁর অভিষেক হচ্ছে জোয়া আখতারের হাত ধরে। মিউজ়িক্যাল ড্রামা ‘দ্য আর্চিস’-এ সুহানার সঙ্গে অভিষেক হচ্ছে আরও দুই তারকাসন্তানের। একজন বনি কাপুর ও শ্রীদেবীর কনিষ্ঠ কন্যা খুশি কাপুর, অন্যজন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দা। ইতিমধ্যে দ্য আর্চিসের শুটিং শেষ করেছেন সুহানা। সিনেমাটি চলতি বছর ওটিটিতে মুক্তি পাবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫