টিভি নাটকের পাশাপাশি সিনেমায়ও ব্যস্ততা বেড়েছে সজলের। শুরু করেছেন নতুন সিনেমার শুটিং। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘সুবর্ণভূমি’। সিনেমাটি পরিচালনা করছেন জাহিদ হোসেন। মোহাম্মদ কুদরুত-ই-খুদা ও জাহিদ হোসেনের প্রযোজনায় সিনেমাটিতে একঝাঁক তারকাশিল্পী অভিনয় করছেন। সজল ছাড়াও আছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, ওমর সানী, স্নিগ্ধা, শবনম পারভীন, শাওন আশরাফ, কানিজ সুবর্ণা, সিনহা, মধু, আবুল হোসেন প্রমুখ।
‘সুবর্ণভূমি’ সিনেমায় সজল অভিনয় করছেন একজন বীর মুক্তিযোদ্ধার চরিত্রে। সজল বললেন, ‘মুক্তিযুদ্ধের গল্প বরাবরই আমাকে টানে। নাটক আর টেলিছবিতে এমন গল্পের প্রস্তাব পেলে লুফে নিই।’ ‘সুবর্ণভূমি’তে সজলের বিপরীতে অভিনয় করছেন স্নিগ্ধা। এরই মধ্যে ঢাকার অদূরে পুবাইলে দুই দিন শুটিং করেছেন সজল। টানা দুই সপ্তাহ শুটিং করবেন বলে জানালেন তিনি।
সজল অভিনীত পাঁচটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সিনেমাগুলো হলো—নাদের চৌধুরীর ‘জ্বীন’, হৃদি হকের ‘১৯৭১ সেইসব দিন’, উজ্জ্বল ও নবী পরিচালিত ‘পাপড্যাডি’, অনন্য মামুনের পরিচালনায় ‘জাহানারা’। প্রতিটি সিনেমা নিয়েই আশাবাদী সজল।
এ সম্পর্কে সজল বলেন, ‘সত্যি বলতে, এখানে যেসব সিনেমার কথা উল্লেখ করা হয়েছে, তাতে নির্দিষ্ট একটি সিনেমার একটি চরিত্রের কথা বলা কঠিন। কারণ একেকটি চরিত্র একেকরকম। কোনো সিনেমায় আমি ২৫ বছরের যুবক, কোনো সিনেমায় আমি চল্লিশোর্ধ্ব একজন নেতিবাচক চরিত্রের মানুষ, আবার কোনো সিনেমায় আমি উদ্ভাবক, ‘জ্বীন’ তো জিন-ভূতের গল্প নিয়ে সিনেমা। তাই প্রতিটি সিনেমাই দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পাবে বলে আমার বিশ্বাস। সময়ের সঙ্গে সঙ্গে সিনেমার গল্প বলার ধরন বদলে গেছে। আমাদের সিনেমা এখন অনেক উন্নত, আরও আধুনিক হয়েছে। তাই প্রত্যাশা বেড়েছে আমার অভিনীত প্রতিটি সিনেমা নিয়ে।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৪ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫