ইফতেখার চৌধুরীর ওয়েব ফিল্ম ‘ড্রাইভার’ দিয়ে আবার এক হওয়ার কথা ছিল সজল-মাহির। টিভি নাটকের জনপ্রিয় মুখ সজল ও চলচ্চিত্রের মাহিয়া মাহিকে একসঙ্গে এখনো দেখেননি দর্শক। তাই তাঁদের এক ফ্রেমে আনার চেষ্টা আগেও হয়েছে।
নির্মাতা বদিউল আলম খোকন ২০১৬ সালে সজল ও মাহিকে নিয়ে তৈরি করতে চেয়েছিলেন ‘হারজিৎ’ নামের একটি ছবি। মাঝপথেই বন্ধ হয়ে যায় শুটিং। এখনো ‘হারজিৎ’-এর ভাগ্যে ঝুলছে অনিশ্চয়তার সিলমোহর।
এ বছর ‘ড্রাইভার’ ওয়েব ফিল্মে অভিনয় করার কথা ছিল সজল-মাহির। মূল চরিত্রে নেওয়া হয় মোশাররফ করিমকে। এরই মধ্যে ‘ড্রাইভার’-এর শুটিংও শেষ হয়েছে। চলছে শুটিং-পরবর্তী কাজ। এখন এসে জানা গেল, ছবিতে মোশাররফ করিম ও মাহি অভিনয় করলেও আগেই সরে দাঁড়িয়েছেন সজল।
‘ড্রাইভার’ ছবিতে সজলের পরিবর্তে নেওয়া হয় আরেফিন জিলানীকে। কিন্তু কেন সজল অভিনয় করেননি এতে? পরিচালক ইফতেখার চৌধুরী জানিয়েছেন, শুটিংয়ের সময় সজলের শারীরিক অবস্থা ভালো ছিল না। তাই তাঁর বিকল্প খুঁজতে হয়েছে।
তবে সজল জানিয়েছেন আরও এক কারণ। চরিত্রের গুরুত্ব কম মনে হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁর মতে, ‘ড্রাইভার’-এর গল্প খুব ভালো হলেও যে চরিত্রে সজলের অভিনয় করার কথা ছিল, সেটার পর্দা উপস্থিতি কম।
গল্পে সজলের গুরুত্ব বাড়াতে চেয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান। কিন্তু তাতে মূল গল্পে অনেক পরিবর্তন আসত। তাই ছবির স্বার্থে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেই সরে দাঁড়ান সজল।
তবে নির্মাতা ইফতেখার চৌধুরীর সঙ্গে কাজ করার ব্যাপারে ভীষণ আগ্রহী সজল। তাই অপেক্ষায় আছেন নতুন কোনো ছবির।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৪ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫