গতকাল সাকরাইন উৎসবে মেতে উঠেছিল পুরান ঢাকার মানুষ। এ উৎসবের মূল আকর্ষণ ঘুড়ি উড়ানো। তাই এটি ঘুড়ি উৎসব নামেও পরিচিত। বিশেষ এই উৎসব উপলক্ষে নতুন গান প্রকাশ করেছে আরটিভি ফোক স্টেশন। শনিবার ‘ঘুড্ডি বাকাট্টা’ শিরোনামের গানটি প্রকাশ পেয়েছে আরটিভি মিউজিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। এতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী পাগল সুজন। গানটি লিখেছেন ও সুর করেছেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন অভিজিত জিতু।
পাগল সুজন বলেন, ‘ঘুড্ডি বাকাট্টা শব্দ দুটি পুরান ঢাকার প্রচলিত, যদিও গানে শব্দ দুটি রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। ঘুড্ডি বলতে বোঝানো হয়েছে আমাদের দৃষ্টি। ঘুড্ডি বাকাট্টা মানে আমাদের দৃষ্টির সঠিক গন্তব্য হারানো। আমাদের চোখ দুটিই আমাদের ঘুড়ি, তাই চোখের হেফাজত করাটা জরুরি। ফান ফুর্তি মনে হলেও গানটির কথায় জীবনের দর্শনকে উপস্থাপন করার চেষ্টা করেছি। গানটি ফোক স্টাইলে তৈরি করা হয়েছে, যেন লোকধারাটা ঠিক থাকে।’
সংগীত পরিচালক অভিজিত জিতু বলেন, ‘ফোক স্টেশনের জন্য সুজনকে নির্বাচন করার পর আমরা তার গান শুনতে চাই। গানটি আমাদের পছন্দ হলে কাজ শুরু করি। চেষ্টা করেছি পুরোপুরি লোকগানের ধাঁচে তৈরি করতে। কাজ যখন প্রায় শেষ, তখন সবাই মিলে সিদ্ধান্ত নিলাম এবারের সাকরাইন উৎসবে গানটি রিলিজ করার। গানের কথা, সুর ও মিউজিক সাকরাইনের সঙ্গে খুব মিলে যায়। এখন তো এই উৎসবে বেশির ভাগ জায়গায় হিন্দি গান বাজে। আমাদের ট্র্যাডিশন কিন্তু এটা নয়। সেখান থেকে আমরা অনেক দূর সরে গেছি। এই গানটি আগের সেই আমেজ একটু হলেও ফিরিয়ে আনবে বলে আমাদের বিশ্বাস।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২৫ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫