স্টার জলসায় আসছে নতুন সিরিয়াল। নাম ‘তুমি আশেপাশে থাকলে’। চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে, কখনো না দেখা এক নতুন গল্প নিয়ে তৈরি হচ্ছে সিরিয়ালটি। এতে প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করছেন রোহন ভট্টাচার্য ও অঙ্গনা রায়।
ছোট পর্দার নিয়মিত মুখ রোহন। ‘ভজ গোবিন্দ’, ‘কোলের বউ’, ‘অপরাজিতা অপু’সহ বেশ কিছু সিরিয়ালে দেখা গেছে তাঁকে। অভিনয় করেছেন সিনেমায়ও। মুক্তির অপেক্ষায় আছে দেবের সঙ্গে তাঁর ‘বাঘা যতীন’ সিনেমা। অন্যদিকে অঙ্গনা রায় শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন তরুণ মজুমদারের ‘আলো’ সিনেমায়। ‘নষ্টনীড়’, ‘ইন্দুবালা ভাতের হোটেল’, ‘সেই যে হলুদ পাখি’, ‘রক্তকরবী’, ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ ওয়েব সিরিজগুলোতে অঙ্গনার অভিনয় প্রশংসিত হয়েছে। তুমি আশেপাশে থাকলে সিরিয়ালে তাই রোহন ও অঙ্গনার রসায়ন দেখার অপেক্ষায় দর্শক।
কিছুদিন আগে প্রকাশ পেয়েছে সিরিয়ালটির এক মিনিটের টিজার। তাতে দেখা গেছে, রেললাইন ধরে পাশাপাশি হাঁটছে দেব ও পারু। পারু গুনগুন করে গাইছে। দেব কিছুটা চিন্তিত। পারু প্রশ্ন করে দেবকে, ‘কী ভাবছ বলো তো?’ দেব ‘কিছু না’ বললেও পারু পাল্টা প্রশ্ন করে, ‘কিছু তো একটা আছে, যা তুমি আমার কাছ থেকে লুকাচ্ছ।’ দেব হেসে বলে, ‘তুই আমাকে সব সময় কী করে ধরে ফেলিস বল তো?’ তাদের কথার মাঝেই হুইসেল বাজিয়ে চলে আসে ট্রেন। রেললাইন থেকে ছিটকে রাস্তার এক পাশে পড়ে যায় দেব। চলন্ত ট্রেনের মুখোমুখি পারু। ট্রেন চলে যেতেই নিখোঁজ হয়ে যায় পারু। কোথাও তাকে পাওয়া যায় না। হঠাৎ পেছন থেকে দেবকে ডেকে ওঠে পারু।
জানা গেছে, ধারাবাহিকটি তৈরি হচ্ছে ভৌতিক গল্প নিয়ে। রোহনের চরিত্র দেবের সঙ্গে বিয়ে হবে অঙ্গনার চরিত্র পারুর। কিছুদিন পর মৃত্যু হবে পারুর। দ্বিতীয় বিয়ে করবে দেব। এরপর আবার তার জীবনে ফিরবে পারু। তবে মানুষ নয়, ভূত হয়ে। দেবকে নানাভাবে সাহায্য করে সে। ‘চুনি পান্না’র পর তুমি আশেপাশে থাকলে সিরিয়াল দিয়ে স্টার জলসায় আবারও ফিরছে ভৌতিক কাহিনি। শিগগির শুরু হবে প্রচার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫