Ajker Patrika

মুরাদ নূরের সুরে কাওয়ালি গাইলেন টুটুল

মুরাদ নূরের সুরে কাওয়ালি গাইলেন টুটুল

কাওয়ালি গান বাঁধলেন কণ্ঠশিল্পী এস আই টুটুল ও সরকার মুরাদ নূর। শহীদুল্লাহ ফরায়জীর কথায়, মুশফিক লিটুর সংগীতায়োজনে তৈরি গানটির শিরোনাম ‘পিপাসার পানি’।

কণ্ঠশিল্পী এস আই টুটুল এখন যুক্তরাষ্ট্রপ্রবাসী। অনেক দিন তাই নিয়ম করে গাওয়া হয় না বাংলাদেশে। কাওয়ালি গান গাওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘কাওয়ালি গান খুব একটা গাওয়া হয়নি। অনেক বছর আগে হুমায়ূন আহমেদের কথায় একটি গান করেছিলাম। এবার মুরাদ নূরের সুরে পিপাসার পানি শিরোনামের একটি কাওয়ালি গান করলাম। শহীদুল্লাহ ফরায়জীর কথায় চার-পাঁচ বছর আগে গানটি গেয়েছিলাম। কিন্তু করোনা মহামারির কারণে তখন আর চূড়ান্ত করতে পারিনি গানটি। এরপর অনেক দিন দেশের বাইরে থাকায় সুরকারের সঙ্গে বসা হয়নি। অবশেষে গানটির চূড়ান্ত রূপ দিতে পেরে ভালো লাগছে। শহীদুল্লাহ ফরায়জী অসম্ভব ভালো লেখেন, এই গানেও তার ব্যতিক্রম হয়নি। আমরা সবাই মিলে চেষ্টা করেছি ভালো লাগার মতো একটি সুন্দর গান শ্রোতাদের উপহার দিতে।’

সুরকার মুরাদ নূর বলেন, ‘গানটি তৈরি করতে অনেক সময় লেগে গেল। পরিস্থিতি অনুকূলে না থাকায় এটা হয়েছে। তবে শেষ পর্যন্ত গানটি প্রকাশ করতে পেরে ভালো লাগছে। আমাদের এত দিনের চেষ্টা সফল হয়েছে। আমাদের এই চেষ্টা সার্থক হবে যদি শ্রোতাদের ভালো লাগে। ইতিমধ্যে শহীদুল্লাহ ফরায়জীর লেখা ও আমার সুর করা অনেকগুলো গান প্রকাশিত হয়েছে। একটা কাওয়ালি গান করার পরিকল্পনা আমাদের অনেক দিনের, সেই পরিকল্পনায় গায়ক হিসেবে আমাদের প্রথম পছন্দ ছিলেন এস আই টুটুল।’

মুরাদ নূর ও শহীদুল্লাহ ফরায়জীগীতিকবি শহীদুল্লাহ ফরায়জী বলেন, ‘আমি কখনোই কাওয়ালি গান লিখিনি। মুরাদ নূরের অনুরোধ আর পীড়াপীড়িতেই গানটি লিখেছি। লেখার পরেই আমরা পরিকল্পনা করি এস আই টুটুলকে দিয়ে গাওয়ানোর। শেষ পর্যন্ত তাঁর কণ্ঠেই গানটি প্রকাশ হতে যাচ্ছে। আমরা গানটি নিয়ে সন্তুষ্ট। আশা করছি, শ্রোতাদেরও মন জয় করতে পারব।’

চলমান বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে গানটি নূর ক্রিয়েশনস এবং এস আই টুটুলের অফিশিয়াল ফেসবুক পেজসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে প্রকাশ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবি ছাত্রীর আত্মহত্যা: শিক্ষক সুদীপ চক্রবর্তী কারাগারে

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তাকে চলন্ত অটোরিকশা থেকে ফেলে হত্যা করে ছিনতাইকারীরা: র‍্যাব

দোকানের মালিকানা নিয়ে বিরোধ: ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

এবার এলপিজি কার্ডের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ সহসম্পাদক/সহসম্পাদক পদে নিয়োগ দেবে আজকের পত্রিকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত