জলবায়ু পরিবর্তনের জন্য বিভিন্ন ধরনের গ্রিনহাউস গ্যাসই প্রধানত দায়ী। আর জলবায়ু পরিবর্তনের কারণেই বাড়ছে গরম। বাড়ছে বন্যা, জলোচ্ছ্বাস, নদীভাঙন, লু হাওয়া, দাবানল বা খরার মতো দুর্যোগ।
তাই প্রযুক্তিকে কাজে লাগিয়ে গরম বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে চান বা কার্বন সমস্যার সমাধান করতে চান কিছু বিজ্ঞানী, যা জিয়ো ইঞ্জিনিয়ারিং নামে পরিচিত। এর মধ্য দিয়ে উত্তপ্ত পৃথিবীকে খানিকটা শিথিল করা যাবে বলে তাঁদের ধারণা। তবে পরিবেশকর্মী ও অনেক রাজনীতিবিদ গোটা বিষয়টা ‘চোখে ধুলো’ দেওয়া বলে মনে করেন।
যাই হোক, প্রথমত দুই রকমের জিয়ো ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলা হচ্ছে। এক. সূর্যের বিকিরণ পরিবর্তন করা। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় আকাশে ধুলার যে চাদর তৈরি হয়, অনেকটা এ ধরনের একটা কৃত্রিম জিনিস তৈরি করে পৃথিবীকে ঠান্ডা করা। হার্ভার্ডের বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করছেন। তবে বেশি দূর এগোতে পারেননি।
দুই. বায়ুমণ্ডলে লবণপানি স্প্রে করে মেঘের গঠনকে স্বাভাবিকের চেয়ে বেশি সাদা করে বেশি পরিমাণে সূর্যের কিরণ টেনে নেওয়া, যা সাগরের উষ্ণতা বৃদ্ধি কমাবে। এটাও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ দুটো উষ্ণতা বৃদ্ধিকে অনেকটা ‘প্রতিরোধ’ করবে।
এ ছাড়া আরও দুটো প্রযুক্তির কথা বলছেন বিজ্ঞানীরা, যাকে ‘প্রতিকার’ বলা যায়। প্রথমটিকে ‘সরাসরি বায়ুবন্দী’ বা ডিসিএ বলা হচ্ছে। মেশিনের মাধ্যমে জলবায়ু থেকে কার্বন চুষে নিয়ে মাটিচাপা দেওয়া। দ্বিতীয়টি বলা হচ্ছে ‘বায়ো-অ্যানার্জি’ বা বিইসিসিএস। এতে কাঠ বা কৃষিবর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে। আর উৎপন্ন কার্বন ডাই-অক্সাইডকে ডিসিএর মতো বন্দী করে মাটিচাপা দেওয়া হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৭ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫