ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নে প্রচারের নৌকায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের ধ্বজী গ্রামে এই ঘটনা ঘটে।
গতকাল শনিবার সরেজমিনে জানা যায়, ধ্বজী গ্রামে নৌকার প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর ও প্রচারের নৌকা পুড়িয়ে ফেলা হয়েছে। প্রচারের নৌকা পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা। এ নিয়ে এলাকায় বড় ধরনের সংঘর্ষ-সংঘাতের আশঙ্কা করছেন এলাকাবাসী। তবে খবর পেয়ে ডাসার থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
গোপালপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দেলোয়ার সরদার বলেন, ‘গোপালপুর ইউনিয়নের ধ্বজী গ্রামে আমার একটি নির্বাচনী কার্যালয় রয়েছে। কার্যালয়ের সামনে বাঁশ ও কাপড় দিয়ে একটি নৌকা প্রতীক তৈরি করে রেখেছি। শুক্রবার রাতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফরহাদ মাতুব্বরের কর্মীরা ওই প্রচারের নৌকা আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে ও নৌকার নির্বাচনী অফিস ভাঙচুর করেছে। যারা নৌকা পুড়িয়েছে, তাদের উপযুক্ত বিচার দাবি করছি।’
তবে স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী ফরহাদ মাতুব্বর বলেন, ‘আমার কোনো কর্মী প্রচারের নৌকায় আগুন দেননি। আমাকে ফাঁসাতে ষড়যন্ত্র করছেন তাঁরা।’
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫