প্রায় চার বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শাহরুখ খান নিজেই প্রকাশ করলেন ‘পাঠান’ সিনেমার টিজার। এক ঝলক দেখা গেল কিং খানের। হোক না কয়েক সেকেন্ড! তাঁর এক ঝলক হেঁটে আসা, কণ্ঠস্বর ইতিমধ্যেই মোহিত করেছে বিশ্বজুড়ে শাহরুখ খান ভক্তদের। একই সঙ্গে ঘোষণা করা হলো ‘পাঠান’ সিনেমার মুক্তির তারিখও। সোশ্যাল মিডিয়ায় এখন ছেয়ে গেছে এই সিনেমার টিজারে।
বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খান পোস্ট করলেন ‘পাঠান’ সিনেমার টিজার। ঘোষণা করলেন মুক্তির তারিখ। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ও যশ রাজ ফিল্মসের প্রযোজনায় ‘পাঠান’ মুক্তি পাচ্ছে ২০২৩ সালের ২৫ জানুয়ারি। এই সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয় করছেন জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোন। টিজারের শুরুও তাঁদের সংলাপেই। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে সালমান খানকে।
টিজার পোস্ট করে শাহরুখ লেখেন, ‘আমি জানি দেরি হয়ে গেল, কিন্তু তারিখটা মনে রাখবেন। “পাঠান” সময় শুরু হচ্ছে এখন... ২৫ জানুয়ারি, ২০২৩ সালে দেখা হচ্ছে সিনেমা হলে। হিন্দি, তামিল ও তেলুগুতে মুক্তি পাচ্ছে।’
‘পাঠান’ নিয়ে কম জল্পনা হয়নি। সিনেমা মুক্তির তারিখ, অন্যান্য অভিনেতার নাম থেকে শুরু করে শাহরুখের নতুন লুক এবং সেট থেকে তাঁর ছবি ফাঁস হয়ে যাওয়া, এমনকি পুরোনো ছবি এডিট করে প্রকাশ—সবই ঘটেছে। এবার নিজেই প্রকাশ্যে আনলেন তাঁর লুক।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৯ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫