অজ্ঞতা, অসচেতনতায় এবারও ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন যশোরের লক্ষাধিক প্রবাসী ভোটার। বহির্বিশ্বের কোনো দেশ থেকে জেলার প্রবাসী ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে আবেদন করেননি।
ফলে নির্ধারিত সময়ের মধ্যে কোনো আবেদনও জমা পড়েনি জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে। ভোট দিতে পারছেন না বলে ক্ষোভ-হতাশা প্রকাশ করেছেন প্রবাসী ভোটারসহ দেশে থাকা তাঁদের আত্মীয়স্বজনেরা। জেলা
কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় জানিয়েছে, গত এক যুগে যশোর থেকে বৈধভাবে ১ লাখ ১০ হাজার ২৯৮ জন কাজের উদ্দেশ্যে বিদেশে গেছেন।
বিষয়টি নিয়ে সরেজমিনে জেলার বিভিন্ন এলাকা ঘুরে বিভিন্ন তথ্য পাওয়া গেছে। এর মধ্যে জেলার ঝিকরগাছা-বাঁকড়া এলাকার প্রায় বাড়ির সদস্যরা রয়েছেন প্রবাসে। এ এলাকার নওয়ালী বাজারের সড়ক ধরে এগোলে যে কারও নজর কাড়ে রাস্তার কোলঘেঁষে শানবাঁধানো পুকুর ও দৃষ্টিনন্দন বাড়ি। এই এলাকার একটি বাড়িতে সস্ত্রীক থাকেন বয়োবৃদ্ধ আবুল হোসেন। তাঁদের সন্তান আলতাফ হোসেন তিন দশকের বেশি সময় ধরে পরিবার নিয়ে থাকেন ফ্রান্সে। স্ত্রী, এক সন্তানসহ তিনজনই ঝিকরগাছার ভোটার। কিন্তু প্রবাসজীবনে কখনো নিজ দেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি।
একই গ্রামের মুকুল হোসেনও আড়াই দশক ধরে মালয়েশিয়াতে থাকেন। তাঁর ছোট ভাই লিটন হোসেন থাকেন অস্ট্রেলিয়ায়। মুকুল-লিটনও দেশের কোনো নির্বাচনে ভোট দিতে না পারার আক্ষেপ করেন।
মোবাইল ফোনে মুকুল হোসেন বলেন, ‘প্রবাসে থেকে দেশের অর্থনীতিতে অবদান রাখলেও ভোটে অংশ নিতে পারি না।’
জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা আনিচুর রহমান বলেন, ‘নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রবাসে থাকা কোনো ভোটার ভোট দিতে চাইলে পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দিতে পারবেন। সে ক্ষেত্রে তাঁকে নিজ জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে ডাকযোগে পোস্টাল ব্যালটের জন্য নির্বাচনের তফসিল ঘোষণার১৫ দিনের মধ্যে আবেদন
করতে হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো আবেদন জমা পড়েনি।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫