আরটিভিতে ‘অনাহূত’
রাত ৮টায় প্রচার হবে বিশেষ নাটক ‘প্রেরণায় নারীর গল্প: অনাহূত’। অভিনয়ে তারিন জাহান, তানজিন তিশা, শাহেদ আলী সুজন, সুষমা সরকার প্রমুখ। রচনা ও পরিচালনায় শ্রাবণী ফেরদৌস।
বাংলাভিশনে নাটক ও অনুষ্ঠান
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাভিশনে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’। অনুষ্ঠানের অতিথি থাকবেন খুশি কবীর, সমন্বয়ক, নিজেরা করি; এবং শাহীন আনাম, নির্বাহী প্রধান, মানুষের জন্য ফাউন্ডেশন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন শারমিন লাকি। প্রচারিত হবে আজ বিকেল ৫টা ৩০ মিনিটে।
আন্তর্জাতিক নারী দিবসের বিশেষ নাটক ‘কলঙ্ক’। প্রীতি দত্তর রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, কচি খন্দকার, মিলি বাসার প্রমুখ। প্রচারিত হবে রাত ৯টা ৫ মিনিটে।
চ্যানেল আইয়ে ‘আয়না’
বেলা ৩টায় চ্যানেল আইতে প্রচার হবে প্রয়াত কবরী সারোয়ার নির্মিত ছবি ‘আয়না’। অভিনয় করেছেন ফেরদৌস, সোহানা সাবা, কবরী, সুভাষ দত্ত, রানী সরকার প্রমুখ।
নেক্সাস টেলিভিশন
নারী দিবস উপলক্ষে নেক্সাস টেলিভিশন আয়োজন করেছে দুই দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা। ৮ ও ৯ মার্চ রাজধানীর গুলশানে নেক্সাস টেলিভিশনের ছাদে অনুষ্ঠিত হবে এই মেলা। আজ বেলা ১১টায় মেলার উদ্বোধন করবেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ। মেলায় ৩৫ নারী উদ্যোক্তা দেশীয় পণ্য প্রদর্শন করবেন। সেই সঙ্গে তাঁদের উদ্যোক্তা হয়ে ওঠা এবং সংগ্রাম ও চ্যালেঞ্জ নিয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করবেন। নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে কাজ করছে এমন ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও নানা বিষয়ে পরামর্শ দেবেন। ৮ ও ৯ মার্চ বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। আয়োজনটি নেক্সাস টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।
চরকিতে শর্টফিল্ম ‘স্কুটি’
মধ্যবিত্ত পরিবারের মেয়ে অনু বাহারকে নিয়মিত গণপরিবহন ব্যবহার করতে হয়। প্রায় প্রতিদিনই সে রাস্তায়, গাড়িতে, ফুটপাতে হয়রানির শিকার হয়। রাস্তার এই রোজকার হয়রানি যখন সহ্যের সীমা ছাড়িয়ে যায়, অনু সিদ্ধান্ত নেয় একটা স্কুটার কেনার। শুরু হয় আরেক সংগ্রাম। এমন এক নারীর গল্প নিয়েই নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্কুটি’। তরুণ পরিচালক আরিফুর রহমান পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নারী দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে আজ রাত ৮টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫