প্রতি ঈদে একটি নাটক নির্মাণ করেন হানিফ সংকেত। তাঁর নাটকের নামে যেমন ভিন্নতা থাকে, গল্পেও থাকে আলাদা স্বাদ ও বৈচিত্র্য। পাশাপাশি থাকে সামাজিক বক্তব্য। হানিফ সংকেতের এবারের নাটকের নাম ‘আলোকিত অন্ধকার’। অভিনয় করেছেন আবুল হায়াত, ডলি জহুর, মীর সাব্বির, তারিন জাহান, সুভাশিষ ভৌমিক, সাবেরী আলম, নূরে কাঞ্চন, সুবর্ণা মজুমদারসহ অনেকে।
আলোকিত অন্ধকার নাটকের গল্প তৈরি হয়েছে একটি সুখী পরিবারকে ঘিরে। মা-বাবা, ছেলে আর ছেলের বউ নিয়ে একটি পরিবার। সুখেই কাটছিল তাঁদের দিন। শ্বশুর-শাশুড়িসহ সবার সঙ্গে যেমন সুসম্পর্ক পুত্রবধূর, তেমনি ছেলের বউকেও এই বাড়ির সন্তানের মতোই মনে করে সবাই। এই হাসি-আনন্দের মধ্যেই ঘটে হঠাৎ বিপর্যয়, আলোকিত পরিবারে নেমে আসে অন্ধকার। হানিফ সংকেতের নাটকে সব সময়ই থাকে সামাজিক ও পারিবারিক শিক্ষা, উপদেশ। এবারের নাটকেও থাকছে তেমনটি।
নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত। সংগীত আয়োজন করেছেন মেহেদি এবং কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার। ফাগুন অডিও ভিশনের ব্যানারে তৈরি নাটকটি প্রচারিত হবে এটিএন বাংলায়, ঈদের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫