
টানা ১০ হারের হতাশা ও দীর্ঘ ভ্রমণক্লান্তি নিয়ে গতকাল নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। অকল্যান্ডে স্থানীয় সময় দুপুর পৌনে ১২টায় পা রাখার পর সাত দিনের রুম কোয়ারেন্টিনে ঢুকে পড়েছে পুরো দল।
অকল্যান্ডে পৌঁছানোর পর একটি ভিডিওবার্তায় পেসার তাসকিন আহমেদ বলেছেন, ‘সবাই ভালোভাবে ঢাকা থেকে নিউজিল্যান্ডে পৌঁছেছি। যদিও অনেক লম্বা ফ্লাইট ছিল। এখন আমাদের সাত দিনের রুম কোয়ারেন্টিন শুরু হবে। এটা অনেক কঠিন। তবু দেশের জন্য আমরা সব করতে প্রস্তুত। আশা করি, সামনের দিনগুলো ভালো কাটবে। দোয়া করবেন, আমরা যাতে সবাই সুস্থ থাকি এবং সেরাটা দিয়ে ভালো খেলা উপহার দিতে পারি।’
কোয়ারেন্টিনপর্ব শেষে কোভিড-১৯ পরীক্ষায় সবাই নেগেটিভ হওয়ার শর্তে শুরু হবে বাংলাদেশের অনুশীলন পর্ব। সফরে কিউইদের সঙ্গে দুটি টেস্ট খেলবেন মুমিনুলরা। ১ জানুয়ারি প্রথম টেস্ট মাঠে গড়াবে। পরের টেস্ট শুরু হবে আগামী ৯ জানুয়ারি থেকে। দুই ম্যাচের এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। মূল লড়াইয়ের প্রস্তুতি হিসেবে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২০ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫