
নারায়ণগঞ্জের বন্দরে স্বামীর বাড়ি থেকে টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালানোর অভিযোগ উঠেছে শান্তা বেগম নামে এক গৃহবধূর বিরুদ্ধে। গত বুধবার সকালে বন্দর থানার ১৯ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী তানজিল বলেন, ‘দুই বছর আগে বন্দর বাবুপাড়া এলাকার হোসেন মিয়ার মেয়ে শান্তা সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ের পর থেকে শান্তা পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। বুধবার সকালে আমি ঘুমিয়ে থাকা অবস্থায় আমার ৩০ হাজার টাকা ও একটি সোনার চেইন চুরি করে নিয়ে যায়।’
এ ঘটনায় গতকাল শুক্রবার সকালে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আসমা বলেন, ‘অভিযোগটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫