প্রমিথিউস ব্যান্ডের গায়ক ও দলপ্রধান বিপ্লব এখন নিউইয়র্কের স্থায়ী বাসিন্দা। সেখানেও কাজের ফাঁকে সুযোগ পেলেই তৈরি করেন নতুন গান। ব্যান্ডসংগীতের জনপ্রিয় এই গায়ক এবার নতুন আরেকটি গান তৈরি করেছেন। গানটি দ্বৈত কণ্ঠের। তবে সহশিল্পী কে, তা এখনই জানাতে চাইছেন না বিপ্লব। নিউইয়র্ক থেকে বিপ্লব বলেন, ‘আমার সমসাময়িক একজন শিল্পী কণ্ঠ দিয়েছেন। দীর্ঘ মিউজিক ক্যারিয়ারে বেশি দ্বৈত গান গাইনি। তাই একটি দ্বৈত গানের পরিকল্পনা অনেক দিন ধরেই করছিলাম। উনি আমার প্রস্তাবে রাজি হলেন।’
‘জেট ল্যাগ ভালোবাসা’ শিরোনামের এই গানের রেকর্ডিং হয়েছে নিউইয়র্কের আরএমডি স্টুডিওতে। গানের কথা, সুর ও সংগীত পরিচালনাও করেছেনবিপ্লব। কিছুদিনের মধ্যেই গানের ভিডিওচিত্র ধারণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। গানটি সম্পর্কে বিপ্লব বললেন, ‘গানের শিরোনাম শুনলে নানা রকম ধারণা হতে পারে। তবে কেন এমন শিরোনাম, সেটা গান শুনলেই বুঝতে পারবেন। প্রকাশের আগে শুধু এটুকু বলতে চাই, এটি দারুণ একটি প্রেমের গান।’
গত বছরের মাঝামাঝি প্রকাশিত হয় বিপ্লবের গাওয়া গান ‘পাখি’। গানটি বিপ্লবের ইউটিউব প্ল্যাটফর্মে প্রকাশিত হয়। এই প্ল্যাটফর্মে বিপ্লব তাঁর গাওয়া পুরোনো গান আপলোড করার পাশাপাশি নতুন গানও প্রকাশ করছেন। নতুন গানটিও একই প্ল্যাটফর্মে প্রকাশিত হবে। বিপ্লব বলেন, ‘নিউইয়র্কে ভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও গানের চর্চা করছি নিয়মিত। আমি গানের মানুষ। গান ছাড়া তো থাকা সম্ভব নয়।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫