বুবলীকাণ্ড প্রকাশ্যে আসার পরই নতুন সিনেমার আওয়াজ দিলেন শাকিব খান, যেটা অনেকটা অনুমেয় ছিল। কারণ নতুন সিনেমার খবরই পারে ব্যক্তিগত খবরগুলো পেছনে ফেলতে। এই কৌশলের আশ্রয় শাকিব আগেও নিয়েছেন।
৪ অক্টোবর হালের সফল নির্মাতা রায়হান রাফীর সঙ্গে একটি সিনেমা করার ঘোষণা দিয়েছেন তিনি, যেখানে তাঁর নায়িকা হিসেবে থাকবেন নতুন কেউ। রাফীও জানালেন, এটি তাঁর জন্য স্বপ্নসম প্রজেক্ট। তাই আয়োজনের কমতি থাকবে না।
রায়হান রাফি পরিচালিত সিনেমাটির নাম ‘প্রেমিক’। প্রযোজনা করছেন টপি খান। প্রযোজক বলেন, ‘গল্প লেখার কাজ চলছে। সামনের সপ্তাহ থেকে আমরা নায়িকাদের সঙ্গে কথা বলব। তখন জানাতে পারব কে হবেন সিনেমার নায়িকা। বড় আয়োজনে তৈরি হবে এই সিনেমা।’
দুই দিন পর গতকাল আরও একাধিক সিনেমার খবর দিলেন শাকিব। জানালেন, তপু খানের সঙ্গে নতুন একটি সিনেমা করবেন, এ ছাড়া সফল নাট্যনির্মাতা মিজানুর রহমান আরিয়ানের নির্মাণেও আসবে সিনেমা। আরিয়ান বলেন, ‘শাকিব ভাইয়ের সঙ্গে মিটিং হয়েছে। উনি তাঁর নতুন সিনেমার নির্মাতা হিসেবে আমার কথা ভেবেছেন, এটা আমার জন্য ভালো লাগার বিষয়। তবে সিনেমার বিস্তারিত জানাতে আরও সময় লাগবে।’
শাকিব খান বলেন, ‘অনেক সিনেমার কাজ একসঙ্গে শুরু করছি। এর মধ্যে রয়েছে হিমেল আশরাফের দুটি, মিজানুর রহমান আরিয়ান, রায়হান রাফী, সানি সানোয়ার, হাসিবুর রেজা কল্লোল, তপু খানের একটি করে সিনেমা। কথা চলছে বেশ কয়েকজন নতুন পরিচালকের সঙ্গে। এসব সিনেমার বেশির ভাগই আমার নিজের প্রযোজনা সংস্থা থেকে নির্মিত হবে। সব সময়ই আমার চেষ্টা ছিল নিজ দেশের চলচ্চিত্রকে সমৃদ্ধ ও বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করা। পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চাই আমি।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
১১ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫