সিলেটের বালাগঞ্জ উপজেলায় প্রতিমা তৈরি ও রঙের কাজ শেষ হয়েছে। শেষ মুহূর্তে ব্যস্ত সময় যাচ্ছে আয়োজকদের। ১ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। বালাগঞ্জ উপজেলায় এবার ৩০টি মণ্ডপে দুর্গোৎসব হবে। উপজেলার নবীনগরে নিরঞ্জন উকিলের বাসায় সবচেয়ে ব্যয়বহুল প্রতিমা তৈরি করা হয়েছে। হাজার হাজার ভক্ত দুর্গা দেবী দেখতে এখানে সমবেত হন।
প্রতিমাশিল্পী বিকাশ পাল বলেন, ‘পূর্বপুরুষদের আমল থেকে দুর্গাপূজার প্রতিমা তৈরি করছি। এবার পাঁচটি প্রতিমা তৈরির কাজ পেয়েছি। সব কাজ শেষ। করোনা না থাকায় প্রতিমার কাজ গতবারের চেয়ে বেড়েছে।’
বালাগঞ্জ থানার ওসি রমা প্রসাদ চক্রবর্তী বলেন, ‘দুর্গাপূজা ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে সিসিটিভি বসানোর কাজ চলছে। এ ছাড়া প্রতিটি মণ্ডপে ৬ থেকে ৮ জন আনসার সদস্য, ১০ জন ভলান্টিয়ারের পাশাপাশি পুলিশ সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৭ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫