পরিবারের বাইরে ঈদকে নাকি ঠিক ‘ঈদ’ মনে হয় না অনেকের। সেটা যদি হয় দেশের বাইরে, ঈদের উৎসবের রং হয়ে যায় সাদা-কালো! ক্রিকেটারদের অবশ্য অনেক সময় দেশের বাইরে ঈদ করতে হয়। বাংলাদেশ নারী দলের দুই তারকা ক্রিকেটার জাহানারা আলম ও রুমানা আহমেদের যেমন এই ঈদ কাটবে দুবাইয়ে।
এ নিয়ে চতুর্থবারের মতো দেশের বাইরে ঈদ করতে যাচ্ছেন রুমানা-জাহানারা। হংকং ক্রিকেট বোর্ডের সহযোগিতায় ১ মে থেকে দুবাইতে বসতে যাচ্ছে ‘ফেয়ার ব্রেক’ নামের নারীদের টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। ৩৫ দেশের নারী ক্রিকেটারদের সঙ্গে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবেন জাহানারা-রুমানা। গতকাল দুবাইয়ে পৌঁছেও গেছেন তাঁরা। যাওয়ার আগে দেশে ও বিদেশে কাটানো ঈদের মিশ্র অভিজ্ঞতার কথা ভাগাভাগি করে নিয়েছেন তাঁরা।
দেশের বাইরে তিনবার ঈদ করার অভিজ্ঞতা আছে জাহানারার। এবারও তাই ঈদের নতুন জামা সঙ্গে নিয়ে গেছেন তিনি। তবু ঈদের সকালে পরিবারের সঙ্গে আনন্দ উৎসব বা ভোরবেলায় মিষ্টিমুখ করাটা মিস করবেন তিনি। ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার বলেছেন, ‘পরিবারের বাইরে ঈদের আনন্দটা পাওয়া যায় না। এটা অন্য সাধারণ আট-দশটা দিনের মতো হয়। তবে এবার প্রথমবার কোনো মুসলিম দেশে ঈদ করতে যাচ্ছি।’
একই অভিজ্ঞতা আছে আরেক নারী অলরাউন্ডার রুমানার। ২০১০ সাল থেকেই পরিবারের সঙ্গে একাধিকবার ঈদ করা হয়নি খুলনার এই ক্রিকেটারের। বিদেশে ঈদ উদ্যাপন নিয়ে রুমানা বললেন, ‘ঈদের সেমাই খাওয়া, নতুন জামা পরে বাইরে ঘোরাঘুরি কিংবা পরিবার নিয়ে আনন্দ করা—দেশের বাইরে থাকলে এগুলো খুবই মিস করি।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫