আগে কখনো বাগেরহাট যাননি পূর্ণিমা। অন্তত অনুষ্ঠান করতে তো নয়ই। এবারই যাচ্ছেন প্রথম। অংশ নেবেন স্বাধীনতা দিবসের বিশেষ একটি অনুষ্ঠানে। ২৬ মার্চ শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে আয়োজিত সেই অনুষ্ঠানের অন্যতম পৃষ্ঠপোষক বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ তন্ময়। পূর্ণিমা যাচ্ছেন শুনে অনেকেই ধারণা করেছিলেন, অনুষ্ঠানের উপস্থাপনাটা পূর্ণিমাই করবেন। গত কয়েক বছরে মঞ্চে তাঁর সপ্রতিভ উপস্থাপনা নজর কেড়েছে সবার। তাই বিশেষ আয়োজনে যেন পূর্ণিমার উপস্থাপনা হয়ে উঠেছে সবার প্রথম পছন্দ। পূর্ণিমার সঙ্গে কথা বলতেই তিনি বললেন, ‘অনুষ্ঠানে পারফর্ম করতে বাগেরহাটে যাচ্ছি। অনেকেই জানতে চাচ্ছেন, আমার সঙ্গে উপস্থাপনায় ফেরদৌস থাকছেন কি না? আসলে আমার আর ফেরদৌসের উপস্থাপনা সবাই খুব পছন্দ করেছেন বলেই এমন হয়েছে। বাগেরহাটে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমার সিনেমার কয়েকটি গানের সঙ্গে পারফর্ম করব। সঙ্গে থাকবেন চিত্রনায়ক নিরব।’
২৩ মার্চ জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণীর মঞ্চেও উপস্থাপনায় ছিলেন পূর্ণিমা ও ফেরদৌস। এবারই প্রথম নয়, জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণীর মঞ্চে আগেও তিনবার উপস্থাপনা করেছেন পূর্ণিমা। মোট চারবারের তিনবারই তাঁর সঙ্গে ছিলেন ফেরদৌস। এবার ঈদে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মঞ্চেও দেখা যাবে পূর্ণিমাকে। সেখানেও বিশেষ একটি পারফরম্যান্স করছেন তিনি। সব মিলিয়ে অনুষ্ঠানের মঞ্চেই এখন ব্যস্ততা বেশি পূর্ণিমার। তাই বলে সিনেমায়ও যে কাজ করছেন না, তা কিন্তু নয়। ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে দুটি সিনেমায় কাজ করছেন। করোনার কারণে শুটিং শেষ হয়নি এখনো। পূর্ণিমা বলেন, ‘ভালো প্রজেক্ট হলে অবশ্যই নতুন সিনেমা করব। এখন করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে, এখন সিনেমা নিয়ে নতুন করে ভাবছি।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৩ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫