কাতারে জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও। কেমন হয় যদি রোজকার পরিধেয় কুর্তি, শার্ট, শ্রাগ বা চাদরে থাকে প্রিয় দলের রং ছাপা! দেশীয় ফ্যাশন হাউসগুলো উপযোগিতার কথা ভেবে নিয়ে এসেছে বিশ্বকাপের জনপ্রিয় দলগুলোর থিমভিত্তিক পোশাক।
কইন্য়ার শার্ট, কুর্তি ও চাদর
দেশীয় ফ্যাশন হাউস কইন্যা জনপ্রিয় ফুটবল টিম ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকার রং ফুটিয়ে তুলেছে শার্ট, কুর্তি ও হাতে বোনা চাদরে। এসব পোশাকে সাদার ওপর হলুদ, সবুজ আর নেভি ব্লু ফুলের ছাপ দিয়ে অন্যদিকে সাদা জমিনের ওপর নীল নকশা করে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকার আমেজ এনেছেন কইন্য়ার ডিজাইনাররা। এসব পোশাকের দামও রাখা হয়েছে ক্রয়ক্ষমতার মধ্যে। শার্ট ৮৫০ টাকা, কুর্তি ৮৯৫ টাকা এবং চাদর ৬৮৫ টাকায় পাওয়া যাচ্ছে। শার্ট ও কুর্তি ৩৪ থেকে ৪৬ আকারে পাওয়া যাবে। তবে কাস্টমাইজ করে ৪৮ আকারের শার্ট ও কুর্তি বানিয়ে নেওয়া যাবে কইন্যা থেকে।
সাতকাহনের শার্ট ও শ্রাগ
বিশ্বকাপ উদ্যাপনের কথা বিবেচনায় রেখে সাতকাহন নিয়ে এসেছে নারীদের জন্য শার্ট ও শ্রাগ আইটেম। ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকার আমেজ রয়েছে তাদের এসব পোশাকে। শার্ট ও শ্রাগের দাম ১ হাজার ১৯০ টাকা।
আরুণিকার চাবির রিং, আংটি ও লকেট
ফুটবল বিশ্বকাপের উন্মাদনার কথা বিবেচনায় রেখে তরুণদের জন্য মেসি, নেইমার বা রোনালদোর মতো জনপ্রিয় ফুটবল তারকার প্রতিকৃতি দিয়ে চাবির রিং ও লকেট তৈরি করেছে গয়নার অনলাইন পেজ আরুণিকা। কাঠের ওপর স্ক্রিনপ্রিন্ট করে রঙের আঁচড় দেওয়া হয়েছে এসব অনুষঙ্গে। এ ছাড়া বিভিন্ন দলের জার্সির কাটআউট লকেট পাওয়া যাবে আরুণিকার অনলাইন শপে। চাইলে কাস্টমাইজ করে নেওয়া যাবে। এ ছাড়া আংটি, দুল ও চাবির রিংয়ে প্রিয় তারকার ছবি পেতে পারেন আরুণিকার ফেসবুক পেজ থেকে। এসব অনুষঙ্গের দাম ২৫০ থেকে ৪৫০ টাকার মধ্যে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫