
কুষ্টিয়ার কুমারখালীতে জুয়া খেলার অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত বুধবার রাতে উপজেলার সদকী ইউনিয়নের সুলতানপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ওহিদুল ইসলাম (৬০), মো. একলাচ ওরফে সরদার (৩৭), মো. জসিম উদ্দিন (৩০), মো. কামরুল ওরফে ইসলাম (৩০), মো. রুহুল সরদার (৪২), মো. ইদ্রিস আলী সরদার (৩৮), মো. আব্দুল জব্বার প্রামাণিক (৬০), ঝুমুর সরদার (৪০), আব্দুর রহমান (৩০), মো. শাহজাহান মন্ডল (৬০), মো. জমির সরদার (২৪), মো. রুবেল হাসান (২৮), মো. সাইদুল ইসলাম (৪২), মো. শাহিন মন্ডল (৪৭) ও মো. আজিজ মন্ডল (৪৬)।
কুমারখালী থানার ওসি মহসীন হোসাইন বলেন, বুধবার রাতে জুয়া খেলার সরঞ্জামসহ ১৫ জনকে আটক করা হয়। পরে মামলা দিয়ে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫